Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

পিঠের চোটে ছিটকে গেলেন বুমরাহ, টেস্ট দলে এলেন উমেশ

দ্য ওয়াল ব্যুরো : ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের আগুনে বোলিং-এ ভয় ধরিয়ে দিয়েছিলেন বিপক্ষ ব্যাটসম্যানদের মনে। সবাই অপেক্ষায় ছিলেন অপেক্ষাকৃত শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে জশপ্রীত বুমরাহ কী করেন, তা দেখার জন্য। আপাতত সেই আশা পূরণ হল

পিঠের চোটে ছিটকে গেলেন বুমরাহ, টেস্ট দলে এলেন উমেশ

শেষ আপডেট: 24 September 2019 11:56

দ্য ওয়াল ব্যুরো : ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের আগুনে বোলিং-এ ভয় ধরিয়ে দিয়েছিলেন বিপক্ষ ব্যাটসম্যানদের মনে। সবাই অপেক্ষায় ছিলেন অপেক্ষাকৃত শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে জশপ্রীত বুমরাহ কী করেন, তা দেখার জন্য। আপাতত সেই আশা পূরণ হল না। দল নির্বাচনের পরেও পিঠের চোটের জন্য বাদ পড়লেন বুমরাহ। তাঁর জায়গায় টেস্ট দলে এলেন উমেশ যাদব। ভারতীয় টেস্ট দল ঘোষণা হওয়ার পর নিয়ম অনুয়ায়ী স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল ক্রিকেটারদের। তখনই রেডিওলজি টেস্টে ধরা পড়ে বুমরাহ পিঠের নীচের দিকে মাংসপেশীতে একটা টান রয়েছে। দলের প্রধান বোলারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বোর্ড। সঙ্গে সঙ্গে তাঁকে বিশ্রামে পাঠানো হয়। তাঁর বদলি হিসেবে ঘোষণা করা হয় উমেশ যাদবের নাম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন হ্যামস্ট্রিং-এ কিছুটা চোট পেয়েছিলেন এই ডানহাতি পেস বোলার। সঙ্গে সঙ্গে উঠে যান তিনি। বেশ কিছুক্ষণ প্যাভিলিয়নে কাটিয়ে তারপর ফের বল করতে নামেন। তারপরেই ভারত অধিনায়ক কোহলি জানিয়েছিলেন, তাঁর দলের অন্যতম সেরা অস্ত্র বুমরাহ। তাই তাঁকে নিয়ে কোনও রকমের ঝুঁকি নেবে না ম্যানেজমেন্ট। বোর্ডের তরফে জানানো হয়েছে, আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারবেন বুমরাহ। তাঁকে দেখভাল করবেন বিসিসিআই-এর ডাক্তাররা। জানানো হয়েছে, চোট এমন কিছু মারাত্মক নয়। কিন্তু কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা। কারণ ভারতের মাটিতে দুই পেসারেও খেলা যায়। দলে ইতিমধ্যেই শামি ও ইশান্ত রয়েছেন। কিন্তু এরপর ফের বিদেশ সফর রয়েছে। সেখানে ১০০ শতাংশ ফিট বুমরাহকে দরকার হবে। তাই আপাতত চোট সারানোর দিকেই নজর দেবেন তিনি।  

```