Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

টসে জিতলেন রোহিত, ব্যাট করার সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো: সিরিজ ৪-০ অবস্থায় শেষ ম্যাচের আগে নিজেকেই বিশ্রাম দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আর রোহিত অধিনায়ক হিসেবে টস করতে নামার পর সিরিজে প্রথমবার টসে জিতল ভারত। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। দলে একটাই পরিবর্তন হয়েছে। বিরাট

টসে জিতলেন রোহিত, ব্যাট করার সিদ্ধান্ত

শেষ আপডেট: 2 February 2020 06:49

দ্য ওয়াল ব্যুরো: সিরিজ ৪-০ অবস্থায় শেষ ম্যাচের আগে নিজেকেই বিশ্রাম দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আর রোহিত অধিনায়ক হিসেবে টস করতে নামার পর সিরিজে প্রথমবার টসে জিতল ভারত। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। দলে একটাই পরিবর্তন হয়েছে। বিরাটের বদলে রোহিত এসেছেন। পঞ্চম টি ২০ ম্যাচ খেলতে মাউন্ট মৌঙ্গানুইয়ে পৌঁছেছে দু'দল। সেখানেই এদিন ভারতের হয়ে রোহিতকে টস করতে নেমেই বোঝা যায় বিরাট খেলছেন না। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে টস করতে নামেন টিম সাউদি। অর্থাৎ কেন উইলিয়ামসনও নেই দলে। টসে জেতেন রোহিত। ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। রোহিত বলেন, "উইকেট খুব ভাল। মাঠের বাউন্ডারিও বড়। তাই রান তাড়া করতে সমস্যা হতে পারে। এই মাঠে প্রথমে ব্যাট করে জেতার রেকর্ড বেশি। তাই আমরা ব্যাট করব। দলে একটাই পরিবর্তন হয়েছে। বিরাটের জায়গায় আমি এসেছি। বাকিদের আর একটা ম্যাচ দেখে নিতে চাই আমরা। তবে আমি তিনে নামব। রাহুলের সঙ্গে ওপেন করবে সঞ্জু স্যামসন।" টসে হেরে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি বলেন, "আমরা টসে জিতলে বল করতাম। আশা করছি ভারতকে অল্প রানের মধ্যে আটকে রাখতে পারব। তারপর ম্যাচ জেতার চেষ্টা করব। প্র্যাকটিসের সময় কেনের কাঁধে সমস্যা হচ্ছিল। তাই এই ম্যাচেও ও খেলছে না। আশা করছি ওয়ান ডেতে আমরা ওকে পেয়ে যাব। এই ম্যাচটা জেতার চেষ্টা করব আমরা।" ভারতের সামনে রয়েছে সিরিজ হোয়াইট ওয়াশের সুযোগ। আজকের ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ডের মাটিতে তাদের লজ্জার সিরিজ উপহার দেবে ভারত। সেইসঙ্গে ওয়ান ডে ও টেস্ট সিরিজের জন্য পেয়ে যাবে বাড়তি আত্মবিশ্বাস। এখন দেখার ব্যাট করতে নেমে শুরুটা কেমন করেন সঞ্জু স্যামসন ও লোকেশ রাহুল।

```