Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বলে বিধ্বংসী ক্রুণাল, ব্যাটে রোহিতের জাদু, অকল্যান্ড জিতে সিরিজে সমতা টিম ইন্ডিয়ার

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড অক্ষুন্ন রইল অকল্যান্ডে। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বি-পাক্ষিক সিরিজে ডু অর ডাই ম্যাচে ১০ বার খেলে ১০ বারই জিতেছে টিম ইন্ডিয়া। সেই পরিসংখ্যান এ দিনের পর হলো ১১ ম্যাচে ১১। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব বিভাগেই ব্ল্

বলে বিধ্বংসী ক্রুণাল, ব্যাটে রোহিতের জাদু, অকল্যান্ড জিতে সিরিজে সমতা টিম ইন্ডিয়ার

শেষ আপডেট: 8 February 2019 09:57

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড অক্ষুন্ন রইল অকল্যান্ডে। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বি-পাক্ষিক সিরিজে ডু অর ডাই ম্যাচে ১০ বার খেলে ১০ বারই জিতেছে টিম ইন্ডিয়া। সেই পরিসংখ্যান এ দিনের পর হলো ১১ ম্যাচে ১১। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব বিভাগেই ব্ল্যাক ক্যাপসদের টেক্কা দিল রোহিত ব্রিগেড। সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া।

আরও পড়ুন # Breaking: বরফ পড়ছে উপত্যকায়, বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গল-রিয়েল কাশ্মীর ম্যাচ

এ দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতেই আগের ম্যাচের নায়ক টিম সেইফার্টকে ১২ রানের মাথায় প্যাভিলিয়নে পাঠান ভুবনেশ্বর কুমার। তারপর পার্টনারশিপ গড়ছিলেন অন্য ওপেনার মুনরো ও অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫ ওভারে ৪০ রান তোলে নিউজিল্যান্ড। পাওয়ার প্লের শেষ ওভারে বল করতে আসেন ক্রুণাল পান্ড্য। প্রথম ওভারের দ্বিতীয় বলে কলিন মুনরো ও শেষ বলে মিচেলের উইকেট তুলে নেন এই বাঁ'হাতি স্পিনার। নিজের দ্বিতীয় ওভারেই অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিউজিল্যান্ডকে আরও বড় ধাক্কা দেন ক্রুণাল। ৫০ রানে ৪ উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের। রানের গতি কমে গিয়েছিল। মনে হচ্ছিল ১২০ রানের বেশি তুলতে পারবেন না ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু হঠাৎ করেই বিধ্বংসী রূপ ধারণ করেন ডি গ্র্যান্ডহোম। চাহালকে এক ওভারে ২টো ছয় ও পরের ওভারে ক্রুণালকে ২টো ছয় মারেন গ্র্যান্ডহোম। ২৭ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই কিউয়ি অলরাউন্ডার। ৫০ করার পরেই হার্দিক পান্ড্যর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ডি গ্র্যান্ডহোম। শেষদিকে ফের ম্যাচে ফেরেন ভারতীয় বোলাররা। ৪২ রানের মাথায় লং অন থেকে দুরন্ত ডাইরেক্ট থ্রোয়ে রস টেলরকে রান আউট করেন বিজয় শঙ্কর। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে নিউজিল্যান্ড। ক্রুণাল পান্ড্য ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। খলিল আহমেদ ২টি এবং হার্দিক ও ভুবনেশ্বর ১টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী রূপে ছিলেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। বিশেষ করে রোহিতের ব্যাট থেকে আসছিল একের পর এক ছক্কা। পাওয়ার প্লেতেই ৫০-এর গন্ডি টপকে যায় ভারত। কোনও বোলারকেই এ দিন দাঁড়াতে দিচ্ছিলেন না হিটম্যান। ২৮ বলে নিজের ২০ তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। হাফসেঞ্চুরি করার পরেই ইশ সোধীর বলে ছয় মারতে গিয়ে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। ৩০ রান করে আউট হয়ে যান ধাওয়ানও। কিন্তু ভারতের দুই তরুণ তুর্কি ঋষভ পন্থ ও বিজয় শঙ্কর ভারতকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন। ৮ বলে ১৬ করে আউট হয়ে যান বিজয় শঙ্কর। কিন্তু ঋষভ নিজের স্বাভাবিক খেলা থামাননি। একই রকম বিধ্বংসী ক্রিকেট খেললেন তিনি। ক্রিজের অন্য প্রান্তে দাঁড়িয়ে নিজের উত্তরসূরির খেলা দেখলেন ধোনি। দরকার মতো তাঁকে গাইডও করলেন। ১৮.৫ ওভারেই জয় তুলে নেয় ভারত। ঋষভ ২৮ বলে ৪০ ও ধোনি ১৭ বলে ২০ করে অপরাজিত থাকেন। এ দিনের জয়ের ফলে সিরিজ এই মুহূর্তে ১-১ ব্যবধানে রয়েছে। রবিবার হ্যামিলটনে সিরিজের ফয়সালা হবে। ওয়ান ডে সিরিজে এই হ্যামিলটনেই ৯২ রানে অলআউট হয়ে গিয়ে লজ্জার হার হয়েছিল ভারতের। সেই ম্যাচ ভুলতে চাইবেন রোহিত অ্যান্ড কোং। হ্যামিলটনে সিরিজ জিতেই এই লম্বা বিদেশ সফর শেষ করতে চাইবে টিম ইন্ডিয়া।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```