Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

লাল-হলুদের সঙ্গে ড্র, চেন্নাইকে টপকে লিগের চূড়ায় কাশ্মীর

দ্য ওয়াল ব্যুরো: দুপুরের ম্যাচে পাহাড়ের দলের কাছে হার মানতে হয়েছিল মোহনবাগানকে। সন্ধ্যায় আর এক পাহাড়ি দলের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে কাশ্মীর বাধা কাটিয়ে উঠতে পারলেন না আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্ত

লাল-হলুদের সঙ্গে ড্র, চেন্নাইকে টপকে লিগের চূড়ায় কাশ্মীর

শেষ আপডেট: 28 December 2018 13:30

দ্য ওয়াল ব্যুরো: দুপুরের ম্যাচে পাহাড়ের দলের কাছে হার মানতে হয়েছিল মোহনবাগানকে। সন্ধ্যায় আর এক পাহাড়ি দলের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে কাশ্মীর বাধা কাটিয়ে উঠতে পারলেন না আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো জবি জাস্টিন, কোলাডোদের। এ দিন ঘরের মাঠে শুরু থেকেই ছিল ইস্টবেঙ্গলের আধিক্য। নিজেদের মধ্যে বল ধরে ছোট ছোট পাসে খেলছিলেন জবি জাস্টিন, কোলাডোরা। অন্যদিকে রিয়াল কাশ্মীরের প্রধান লক্ষ্যই ছিল নিজেদের রক্ষণ সামলে তারপর আক্রমণে ওঠা। আর তাই বলের আধিক্য থাকলেও সেরকম কোনও সুযোগ তৈরি করতে পারেননি আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। উল্টোদিকে প্রতিআক্রমণ থেকে দুটি সুযোগ তৈরি করে ফেলে পাহাড়ের এই দল। টপ বক্স থেকে একবার ক্রিজো ও আরেকবার সুরচন্দ্রের নেওয়া শট ভালো বাঁচান লাল-হলুদ গোলকিপার রক্ষিত ডাগর।

আরও পড়ুন ‘বিয়ের ইচ্ছে ছিল, কিন্তু হয়নি’, প্রেম-বিয়ে-ব্রেকআপ নিয়ে অকপট ক্যাটরিনা

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের চাপ বাড়ায় কাশ্মীর। তার ফলও মেলে হাতেনাতে। ৪৯ মিনিটের মাথায় ক্রিজোর শট বের করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন চুলোভা। গোল খেয়েই শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। অনেক বেশি আক্রমণের চাপ বাড়ায় তারা। দুপ্রান্ত ধরে লালরিন্ডিকা, চুলোভা, ব্র্যান্ডনরা বক্সের মধ্যে কোলাডো ও জবির উদ্দেশে বল তুলতে থাকেন। ৫৬ মিনিটের মাথায় ডিডিকার কর্নার থেকে কাসিমের হেড গোললাইন সেভ করেন কাশ্মীর ডিফেন্ডার। কিন্তু ফিরতি বলে জোরালো শটে গোল করে সমতা ফেরান সেই জবি জাস্টিন। তারপর থেকে একের পর এক ইস্টবেঙ্গল আক্রমণ। বেশ কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে পাহাড়ের দলটি। কিন্তু আক্রমণ করেও গোলের মুখ খুলতে পারেননি লাল-হলুদ খেলোয়াড়রা। একমাত্র ক্রিজো রিয়েল কাশ্মীরের হয়ে মাঝেমধ্যে কিছু সুযোগ তৈরি করছিলেন। বেশিরভাগ খেলাটাই হতে থাকে কাশ্মীর অর্ধে। ৮৫ মিনিটের মাথায় ব্র্যান্ডনের ক্রসে কোলাডোর জোরালো হেড দারুণ বাঁচান গোলকিপার বিলাল। কিন্তু অনেক চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। এই ড্রয়ের ফলে লিগ টেবিলে এক নম্বরে পৌঁছে গেল রিয়েল কাশ্মীর। চেন্নাই সিটি এফসি, নেরোকা ও রিয়েল কাশ্মীর তিন দলই ১৮ পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে সবাইকে টপকে গেল কাশ্মীর। অন্যদিকে নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকলেন জবিরা। মোহনবাগানের ঠিক উপরেই।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```