Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

লাজং বধে লিগ শীর্ষে লাল-হলুদ

দ্য ওয়াল ব্যুরো : মণিপুর জয় করে শিলং জয়ের লক্ষ্যে পা দিয়েছিল ইস্টবেঙ্গল। দুই অ্যাওয়ে ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ঘরে ফেরার কথা বলেছিলেন কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ। হলোও তাই। বিদেশীহীন শিলং লাজংকে স্রেফ অভিজ্ঞতায় হারিয়ে দিল ইস্টবেঙ্গল। খেলার শু

লাজং বধে লিগ শীর্ষে লাল-হলুদ

শেষ আপডেট: 1 November 2018 10:26

দ্য ওয়াল ব্যুরো : মণিপুর জয় করে শিলং জয়ের লক্ষ্যে পা দিয়েছিল ইস্টবেঙ্গল। দুই অ্যাওয়ে ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ঘরে ফেরার কথা বলেছিলেন কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ। হলোও তাই। বিদেশীহীন শিলং লাজংকে স্রেফ অভিজ্ঞতায় হারিয়ে দিল ইস্টবেঙ্গল। খেলার শুরু থেকে প্রাধান্য ছিল শিলং লাজংয়ের। বল পজিশন তাঁদের ছিল বেশি। কিন্তু আক্রমণ করলেও অ্যাটাকিং থার্ডে এসে সব আক্রমণ খেই হারিয়ে ফেলছিল। ৫ মিনিটের পর থেকে ধীরে ধীরে খেলায় ফেরে ইস্টবেঙ্গল। ১১ মিনিটের মাথায় লালরিনডিকা রালতের ফ্রিকিক থেকে দূরন্ত হেডে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জবি জাস্টিন। এটাই তাঁর এ বারের আইলিগের প্রথম গোল।

আরও পড়ুন দরকার মাত্র ১ রান, তিরুবনন্তপূরমে খাতা খুললেই ‘১০ হাজারি’ ধোনি

মাঝমাঠে প্রাধান্য নিয়ে খেলছিল ইস্টবেঙ্গল। ডিফেন্সে জনি অ্যাকোস্টা ও বোরহার জুটির মধ্যে বোঝাপড়া হচ্ছিল বেশ ভালো। ফলে খুব একটা সমস্যায় পড়তে হয়নি গোলকিপার রক্ষিত ডাগরকে। প্রথমার্ধের শেষদিকে ৪১ মিনিটের মাথায় লাজং ডিফেন্সের ভুলে বল পান গত ম্যাচের নায়ক এনরিকে এসকুয়েদার। ঠাণ্ডা মাথায় বল রাখেন জবির উদ্দেশে। জোরালো ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন জবি জাস্টিন। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণের ঝাঁঝ বাড়ায় লাজং। কিন্তু সুযোগ বেশি তৈরি করতে পারছিলেন না রাকেশ, স্যামুয়েলরা। অন্যদিকে এনরিকে থাকায় এ দিন স্ট্রাইকার হিসেবে বেশ ঝকঝকে দেখাল জবি জাস্টিনকে। বোঝা গেল ঘরোয়া লিগে লোন স্ট্রাইকার হিসেবে খেলার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। এর মধ্যে স্যামুয়েলের ফ্রিকিক একটুর জন্য বার উঁচিয়ে বেরিয়ে যায়। ৭১ মিনিটের মাথায় কর্নার থেকে ১ গোল শোধ করেন রাকেশ। ২ মিনিট পরেই প্রতি আক্রমণ থেকে ঠাণ্ডা মাথায় ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন বিদ্যাসাগর সিং। এরপরেও গোল শোধের অনেক চেষ্টা করে লাজং। শেষ দিকে ২ মিনিটের ব্যবধানে লাজং খেলোয়াড়দের দুটি শট পোস্টে লেগে ফেরে। একের পর এক আক্রমণে মাঝে মধ্যে চাপে পড়ে যাচ্ছিল ইস্টবেঙ্গল ডিফেন্স। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৩-১ ব্যবধানে ম্যাচ যেতে তারা। এই জয়ের ফলে প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল। শুরুতেই লিগের শীর্ষে তারা। কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ অবশ্যই খুশি দলের ছেলেদের পারফরম্যান্সে। খুশি সমর্থকরাও। যাঁরা অ্যাওয়ে সারাক্ষণ মাঠে দলকে উৎসাহ জাগিয়ে চললেন।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```