Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

লাল-হলুদের বাতিল ঘোড়া জাল ছিঁড়ে দিল বাগানের

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের তীর থেকে এসে গঙ্গাপারের ক্লাবকে দাঁড় করিয়ে হারিয়ে গেল চার্চিল ব্রাদার্স। মাঝে কয়েকটা বছর ভালো যাচ্ছিল না। তবে এ দিন যেন সেই পুরনো চার্চিলের দেখা মিলল যুবভারতীর সবুজ গালিচায়। সৌজন্যে, সিসে ও ইস্টবেঙ্গলের বাতিল উইলিস

লাল-হলুদের বাতিল ঘোড়া জাল ছিঁড়ে দিল বাগানের

শেষ আপডেট: 25 November 2018 13:31

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের তীর থেকে এসে গঙ্গাপারের ক্লাবকে দাঁড় করিয়ে হারিয়ে গেল চার্চিল ব্রাদার্স। মাঝে কয়েকটা বছর ভালো যাচ্ছিল না। তবে এ দিন যেন সেই পুরনো চার্চিলের দেখা মিলল যুবভারতীর সবুজ গালিচায়। সৌজন্যে, সিসে ও ইস্টবেঙ্গলের বাতিল উইলিস প্লাজা। খেলার শুরুটা অবশ্য হয়েছিল অন্যভাবে। আক্রমণের আধিক্য ছিল বাগানের। এ দিন শুরু থেকেই সনি নর্ডিকে খেলিয়েছিলেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। ১৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে নেওয়া সনির শট পোস্টে লেগে ফেরে। এরই মাঝে প্রতিআক্রমণে দু-একটা সুযোগ তৈরি করে চার্চিল। ২০ মিনিটের মাথায় প্রতিআক্রমণ থেকেই প্রথম গোল তুলে নেয় গোয়ার দলটি। মোহন ডিফেন্সের ভুলে বক্সের মধ্যে বল পান সিসে। ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের প্লেসিংয়ে বল জালে জড়িয়ে দেন সিসে। শিল্টন ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

আরও পড়ুন ফ্রান্সের রাফায়েল, জাপানের বুলেট ট্রেন, চিনের স্ট্যাচু, মেক ইন ইন্ডিয়া কি শুধু পকোড়া? মোদীকে খোঁচা সিধুর

এরপর সবুজ-মেরুন বক্সে একের পর এক চাপ তৈরি করে চার্চিল ব্রাদার্স। একের পর এক ক্রস ভেসে আসতে থাকে বাগান বক্সে। ৩৬ মিনিটের মাথায় শিল্টনের ভুলে দ্বিতীয় গোল পেতে পারত চার্চিল। এই সময় খেই হারিয়ে ফলে বাগানের মাঝমাঠ। চাপে পড়ে যায় ডিফেন্স। ৪০ মিনিটের পর ফের খেলায় ফেরে বাগান। প্রথমার্ধের বাকি সময়টা আক্রমণ করে গেলেও গোলের দেখা মেলেনি। মরিয়া ডিফেন্স করতে থাকে চার্চিল। এক শূন্য গোলে পিছিয়েই বিরতিতে লকার রুমে যান ইউটা কিনাওকি, সনি নর্ডিরা। দ্বিতীয়ার্ধে শুরু থেকে ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপায় চার্চিল। ৫১ মিনিটের মাথায় বক্সের মধ্যে প্লাজার হেড মোহন ডিফেন্ডার দলরাজের গায়ে লেগে ঢুকে যায় গোলের মধ্যে। ২-০ গোলে এগিয়ে যায় চার্চিল। ৪ মিনিট পর ফের গোল। সিসের মাইনাস থেকে চারজন ডিফেন্ডারের মধ্যে থেকে স্পট জাম্প করে বাজ পাখির ক্ষিপ্রতায় হেডারে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন উইলিস প্লাজা। ৩-০ গোলে এগিয়ে যায় অ্যাওয়ে দল। তারপর গোল পরিশোধের জন্য মরিয়া চেষ্টা করলেও গোল আসেনি। কিসেকার গোল ফাউলের কারণে বাতিল হয়ে যায়। এ দিন বাগানের দুই স্ট্রাইকার ডিকা ও হেনরি ছিলেন একদম নিষ্প্রভ। সনি কিছুটা চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেননি। ৮৯ মিনিটে সিসের শট বারে লেগে বেরিয়ে যায়। নাহলে আরও দুঃখ ছিল বাগানের কপালে। ফলে আগের দিন কাশ্মীর জয় করে ফিরলেও এ দিন ঘরের মাঠে লজ্জার হার হলো বাগানের। এখনও পর্যন্ত ঘরের মাঠে ৩ ম্যাচে দুই ড্র ও এক হার চিন্তায় রাখবে কোচ শঙ্করলাল চক্রবর্তীকে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```