Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

ধোনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন, মন্তব্য নেহরার

দ্য ওয়াল ব্যুরো: গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার পর থেকে আর ২২ গজে দেখা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। কবে ফের নীল জার্সি গায়ে তিনি মাঠে নামবেন তা কেউ জানে না। এর মধ্যেই মুখ খুললেন ভারতীয় দলের প্র

ধোনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন, মন্তব্য নেহরার

শেষ আপডেট: 3 August 2020 09:14

দ্য ওয়াল ব্যুরো: গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার পর থেকে আর ২২ গজে দেখা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। কবে ফের নীল জার্সি গায়ে তিনি মাঠে নামবেন তা কেউ জানে না। এর মধ্যেই মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন পেস বোলার আশিস নেহরা। বললেন, ভারতের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি। আর জাতীয় দলে দেখা যাবে না তাঁকে। সম্প্রতি স্টার স্পোর্টসের হয়ে একটি অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখেন নেহরা। সেখানে তিনি বলেন, “আমি ধোনিকে যতটা চিনি, দেশের হয়ে খুশি মনে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ধোনির আর কিছু প্রমাণ করার নেই। আমরা সংবাদমাধ্যমে এই নিয়ে এত কথা বলছি, তার একমাত্র কারণ হল এখনও নিজের অবসর ঘোষণা করেননি তিনি।” ধোনির আন্তর্জাতিক কেরিয়ারের সঙ্গে আইপিএলের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন ধোনি। তিনি বলেন, “ধোনির আন্তর্জাতিক কেরিয়ারের সঙ্গে আইপিএলের কোনও সম্পর্ক নেই। যদি আমি অধিনায়ক বা নির্বাচক বা কোচ হই আর যদি ধোনি বলেন তিনি খেলার জন্য তৈরি, তাহলে তাঁর নাম আমার লিস্টে সবার আগে আসবে। তার জন্য ধোনিকে কিছু প্রমাণ করতে হবে না।” মাহির খেলা কোনও দিন খারাপ হয়নি বলেও মন্তব্য করেছেন ভারতের এই প্রাক্তন বাঁ-হাতি পেস বোলার। তিনি বলেন, “ধোনির খেলা কোনওদিন খারাপ হয়নি। বিশ্বকাপে যে শেষ ম্যাচ তিনি খেলেছেন সেখানেও তাঁর উপরেই ভারতের জয় নির্ভর করছিল। তিনি আউট হতেও ভারতের আশা শেষ হয়ে যায়। এটাই প্রমাণ করে সেই সময়ও তাঁর খেলা যথেষ্ট ভাল ছিল।” এই আইপিএলেও ধোনির উপরে অনেকের নজর রয়েছে বলেই মনে করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত নেহরা। তিনি বলেন, “ধোনি জানেন, কী ভাবে একটা দল চালাতে হয়। কী ভাবে তরুণদের সামনের দিকে এগিয়ে দিতে হয়। আমি মনে করি না আইপিএল জেতা, না জেতার উপর ধোনির বড় অধিনায়ক হওয়া নির্ভর করছে। তাই আইপিএলের উপর নির্ভর করে ধোনির নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি না।” আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি অবসর নিয়েছেন কিনা, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি। গত বছর বিশ্বকাপের পর থেকেই আড়ালে ছিলেন তিনি। ফের আইপিএল দিয়েই ক্রিকেটের দুনিয়ায় নামবেন তিনি। আপাতত সবাই তাকিয়ে রয়েছে সেই দিকেই।

```