Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড, আবারও জিতবে টিম ইন্ডিয়া?

আরও একবার সেই বুনো ওল এবং বাঘা তেঁতুলের মধ্যে লড়াই।

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড, আবারও জিতবে টিম ইন্ডিয়া?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড

শেষ আপডেট: 5 March 2025 22:51

দ্য ওয়াল ব্যুরো: আবারও ভারত বনাম নিউজিল্যান্ড। আরও একবার সেই বুনো ওল এবং বাঘা তেঁতুলের মধ্যে লড়াই। বুধবার (৫ মার্চ) চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে গুঁড়িয়ে দিল কিউয়ি ব্রিগেড। আর সেইসঙ্গে তারা ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলল। আগামী রবিবার অর্থাৎ ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড টস জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরু থেকেই তারা ধামাকাদার ব্যাটিং শুরু করে। আর সেই সুবাদে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক স্কোর কায়েম করে। নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান করেছে। 

ইতিপূর্বে, গত ২২ ফেব্রুয়ারি ইংল্য়ান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে সর্বাধিক রানের রেকর্ড কায়েম হয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড ৮ উইকেটে ৩৫১ রান করেছিল। যদিও এই রেকর্ড মাত্র ৪ ঘণ্টাই স্থায়ী হয়েছিল। কারণ অস্ট্রেলিয়া ওই ম্যাচেই ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে এবং ইংল্যান্ডকে হারিয়ে এক নয়া রেকর্ড কায়েম করে।

নিউজিল্যান্ডের এই রান প্রোটিয়া ব্রিগেডকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। কারণ এই লক্ষ্য হাসিল করতে হলে, দক্ষিণ আফ্রিকাকে আবার নতুন রেকর্ড কায়েম করতে হত। কিন্তু, সেটা তারা পারেনি। ডেভিড মিলার শতরান করলেও, তা কোনও কাজে এল না। অধিনায়ক টেম্বা বাভুমা (৫৬) এবং রাসি ভ্যান ডার ডুসেন (৬৯) ছাড়া এই ম্যাচে আর কেউ নজর কাড়তে পারেননি।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করার রেকর্ড দক্ষিণ আফ্রিকার দখলেই রয়েছে। ২০০৬ সালে তারা অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে ৪৩৮ রান করেছিল। সঙ্গে সাক্ষী হয়েছিল এক ঐতিহাসিক জয়ের। কিন্তু, বুধবার নিউজিল্যান্ডের কাছে হেরে তাদের চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হল।


```