Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

‘শচীন-দ্রাবিড়ের দাপট’ বিশ্বকাপের শুরুতেই, হার ইংল্যান্ডের, উদ্বোধনী ম্যাচেই রেকর্ড

‘শচীন-দ্রাবিড়ের দাপট’ বিশ্বকাপের শুরুতেই, হার ইংল্যান্ডের, উদ্বোধনী ম্যাচেই রেকর্ড

শেষ আপডেট: 5 October 2023 21:25

দ্য ওয়াল ব্যুরো: নামটাই অদ্ভুত, রচীন রবীন্দ্র। আসল নাম এটা নয়, শচীন তেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের নামের সংযোগে এই নামকরণ। নিউজিল্যান্ডের এই বাঁহাতি তরুণ ব্যাটারের দাপটে জিতল নিউজিল্যান্ড। তবে শুধু রচীন নন, পাশাপাশি কিউই ওপেনার ডেভন কনওয়ে ১৫২ রান করেও দাগ কাটলেন।

আমদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জিতে গেল নিউজিল্যান্ড। নয় উইকেট হার ইংল্যান্ডের। ইংল্যান্ডের ২৮২/৯ জবাবে নিউজিল্যান্ড করেছে ২৮৩/১। ৮২ বল আগেই খেলা শেষ হয়ে গিয়েছে।

কনওয়ের মতোই দুরন্ত ইনিংস খেললেন রচীন রবীন্দ্র, তিনি ৯৬ বলে করেছেন ১২৩ রান, মেরেছেন ১১টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। কনওয়ে করেছেন ১২১ বলে ১৫২ রান। ইনিংসে সাজানো রয়েছে ১৯টি বাউন্ডারি ও তিনটি ছয়। দু’জনই শেষমেশ অপরাজিত থেকে গিয়েছেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজর কাড়লেন ২৩ বছরের তরুণ বাঁহাতি ব্যাটার রবীন্দ্র। তাঁর জন্ম বেঙ্গালুরুতে, কিন্তু বাবা সফটওয়ার সংস্থার প্রতিষ্ঠাতা রবি কৃষ্ণমূর্তির কাজের জন্য চলে যান ওয়েলিংটনে। মা দীপা কৃষ্ণমূর্তি থাকেন ওয়েলিংটনেই।

বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড নজিরও গড়েছে। তাদের সব ব্যাটার দু’অঙ্কের রানে গিয়েছেন। এর আগে ওয়ান ডে ক্রিকেটে এমন নজির দেখা যায়নি। যা ঘটল আমদাবাদের মাঠে।  


```