Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বড়দিনেই মুক্তি পেতে চলেছে কপিলদের সেই বিশ্বজয়ের সিনেমা, জানালেন রণবীরই

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দিনের আলো দেখতে চলেছে ১৯৮৩ সালে কপিলের (Kapil) নেতৃত্বে বিশ্বকাপ (World Cup) জয়ের সেই দিন। মানে ওই ঘটনাপ্রবাহ নিয়ে যে সিনেমা হওয়ার কথা ছিল, সেটির মুক্তির দিন চূড়ান্ত হয়েছে। আগামী বড়দিনেই মুক্তি পাবে বিশ্বজয়ের সেই সিন

বড়দিনেই মুক্তি পেতে চলেছে কপিলদের সেই বিশ্বজয়ের সিনেমা, জানালেন রণবীরই

শেষ আপডেট: 2 October 2021 15:28

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে দিনের আলো দেখতে চলেছে ১৯৮৩ সালে কপিলের (Kapil) নেতৃত্বে বিশ্বকাপ (World Cup) জয়ের সেই দিন। মানে ওই ঘটনাপ্রবাহ নিয়ে যে সিনেমা হওয়ার কথা ছিল, সেটির মুক্তির দিন চূড়ান্ত হয়েছে। আগামী বড়দিনেই মুক্তি পাবে বিশ্বজয়ের সেই সিনেমা। এদিন এই খবর জানিয়েছেন কপিলের ভূমিকায় অভিনয় করা রণবীর সিং (Ranveer Singh) স্বয়ং। তিনি নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘গত দু’বছর ধরে নানা টানাপোড়েনের পরে আগামী ক্রিসমাসের দিন সিনেমা মুক্তি পাবে। আমরা সবাই খুব আনন্দিত।’’ ১৯৮৩ সালের ২৫ জুন লর্ডসে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রুডেনশিয়াল কাপ জিতে ইতিহাস তৈরি করেছিল ভারত। নবীন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জের নেতৃত্বে ক্রিকেট বিশ্বে ভারত-উদয়ের সেই শুরু। সেই বিশ্বকাপ ফাইনালকে রুপালি পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ও ফ্যান্টম ফিল্মস, ফাইব্রি মিডিয়া এবং কবীর খান ফিল্মস। আরও পড়ুন: ডুরান্ডে রবিবার বাংলার মুখ রাখতে নামছে মহামেডান, অনুশীলনে হাজির ইস্টবেঙ্গল কর্তারা কবীর খান নির্দেশিত ছবিটিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। পর পর তিন বার বিশ্বকাপ ফাইনালে ওঠা ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে যাবতীয় পূর্বাভাস উড়িয়ে দিয়ে কী ভাবে পর্যুদস্ত করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা, তাই নিয়েই তৈরি হতে চলেছে ছবির বিষয়বস্তু। নাম দেওয়া হয়েছে, '৮৩'। পরিচালক কবীর খান বলেছেন, ‘‘স্কুলছাত্র হিসেবে ১৯৮৩ সালে যখন ভারতকে বিশ্বকাপ জিততে দেখেছিলাম, বুঝতে পারিনি ওই ঘটনা দেশের ক্রিকেট চিত্র আমূল পাল্টে দেবে। ছবির নির্দেশক হিসেবে তীব্র ইচ্ছাশক্তি ও উদ্যমে ভর করে এক তরুণ দলের ওই জয়যাত্রা যে কোনও কাহিনির চেয়ে বেশি রোমাঞ্চকর। এছাড়া কপিল দেবের ভূমিকায় রণবীরের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। স্ক্রিপ্ট লেখার সময় থেকে ওকেই ভেবেছিলাম।’’ রিলায়েন্স এন্টারটেইনমেন্টের চিফ অপারেটিং অফিসার শিবাশিস সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘ভারতীয়দের জন্য ১৯৮৩-র বিশ্বকাপ জয় অবশ্যই অত্যন্ত গর্বের। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের তরফে নবীন প্রজন্মের সামনে গৌরবোজ্জ্বল সেই মুহূর্তগুলি ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। মনে হয় উদ্যোগ সার্থক হবে।’’ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```