দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকের তৃতীয় দিনে ফের সুখবর ভারতের জন্য। টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে জয় পেলেন মণিকা বাত্রা। তৃতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করলেন তিনি।
এদিন দ্বিতীয় রাউন্ডে প্রথমে পিছিয়েই ছিলেন মণিকা। ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার বিরুদ্ধেএকসময় তাঁর স্কোরবোর্ড বলছিল ৪-১১। কিন্তু তারপরে দুরন্ত প্রতিভায় খেলায় ফেরেন মণিকা। প্রায় এক ঘণ্টার লড়াইয়ের পর জিতে যান তিনি।
প্রথম দুটি সেটে হেরে গিয়েছিলেন মণিকা। তারপর খেলায় ফেরেন। পর পর ১১-৭, ১২-১০, ৮-১১, ১১-৫, ১১-৭ গেমে জয় ছিনিয়ে নেন তিনি। পঞ্চম সেট ছাড়া বাকি সব গুলিতেই জেতেন।
https://twitter.com/Media_SAI/status/1419181230856175619?s=20
এর আগে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন মণিকা বাত্রা। যদিও তাঁর এদিনের প্রতিপক্ষ ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কা বিশ্ব টেবিল টেনিস তালিকায় মণিকার চেয়ে অনেকটাই এগিয়ে। তাই কঠিন প্রতিপক্ষকে হারাতে পেরে মনোবল নিঃসন্দেহে বাড়বে ভারতীয় তরুণীর। তাঁর এই দুরন্ত জয়ের পর আরও এক পদকের স্বপ্ন দেখতে শুরু করেছেন দেশের ক্রীড়াপ্রেমী মানুষ।