Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মোহনবাগানের চিন্তা পেত্রাতোসের চোট, সোমবার ওড়িশার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ফেরান্দোর

মোহনবাগান বর্তমানে মিনি হাসপাতাল। আইএসএলে সোমবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামার আগে চিন্তায় সবুজ মেরুন শিবির।

মোহনবাগানের চিন্তা পেত্রাতোসের চোট, সোমবার ওড়িশার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ফেরান্দোর

শেষ আপডেট: 27 November 2023 14:37

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান বর্তমানে মিনি হাসপাতাল। এএফসি কাপে সোমবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামার আগে চিন্তায় সবুজ মেরুন শিবির। চোটে জেরবার দল। আশিক কুরুনিয়ারের চোট। মনবীর সিংও অনিশ্চিত। আনোয়ার আলি বহুদিন ধরে দলের সঙ্গে নেই।

এবার সংযোজন অস্ট্রেলিয়ান দিমিত্রি পেত্রাতোস। মোহনবাগানের গোলমেশিনেরও চোট রয়েছে। শেষদিন তাঁকে প্রস্তুতিতে ছন্দহীন দেখিয়েছে। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমিও এবার গোলের পরে ডেভিড ওয়ার্নারের মতো পুষ্পা সেলিব্রেশন করব। তবে এখন চোট রয়েছে, আগে সুস্থ হয়ে মাঠে নামি, তারপর দেখা যাবে।’

মনবীরের চোট কুঁচকিতে, আর দিমিত্রি ভুগছেন হাঁটুর সমস্যায়। সোমবার ম্যাচে তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে কোচ জুয়ান ফেরান্দোর। তার মধ্যে আবার অনিরুদ্ধ থাপার হাঁটুতে ফ্লুইড জমে গিয়েছে। তাঁকে নিয়েও আশঙ্কা রয়েছে কোচের।   

শেষ তিন সাক্ষাতেই ওড়িশাকে সহজেই হারিয়েছে মোহনবাগান। এএফসি-র অ্যাওয়ে পর্বেও ৪-০ ব্যবধানে জিতেছিল সবুজ-মেরুন দল।  সোমবার ঘরের মাঠের ম্যাচে ফেভারিট হিসাবেই নামছে জুয়ান ফেরান্দোর দল। এই ম্যাচেও পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান সবুজ মেরুনের স্প্যানিশ কোচ। 


```