Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

পাক ক্রিকেটে বড় রদবদল, নতুন চেয়ারম্যান ‘মুখ্যমন্ত্রী’ মহসিন

এতদিন পাক বোর্ডের চেয়ারম্যান ছিলেন জাকা আসরফ। তিনি বারবার বিতর্কিত কথা বলে সংবাদের শিরোনামে এসেছেন।

পাক ক্রিকেটে বড় রদবদল, নতুন চেয়ারম্যান ‘মুখ্যমন্ত্রী’ মহসিন

শেষ আপডেট: 6 February 2024 21:21

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেটে বড়রকমের পরিবর্তন হল। পাক ক্রিকেটে ঘনঘন বদল হয়। দলের কোচ থেকে অধিনায়ক, কিংবা বোর্ড কর্তাদের চেয়ারও টলমল করে থাকে।

এতদিন পাক বোর্ডের চেয়ারম্যান ছিলেন জাকা আসরফ। তিনি বারবার বিতর্কিত কথা বলে সংবাদের শিরোনামে এসেছেন। সেই আসরফকে সরতে হল, এবার নতুন দায়িত্বে এলেন সৈয়দ মহসিন রাজা নাকভি। মঙ্গলবার পাক বোর্ডের গভর্নিং বডিতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।  তিনি তিনবছরের জন্য দায়িত্বে এলেন। 

৪৫ বছর বয়সি মহসিন নাকভি আবার পাঞ্জাব প্রদেশের অন্তবর্তীকালীন মুখ্যমন্ত্রীও। তিন বছরের জন্য পিসিবি প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি।

পিসিবির নতুন চেয়ারম্যানকে ডাকা হয় ‘মিডিয়া মোঘল’। তিনি সিএনএনে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন আমেরিকান নিউজ নেটওয়ার্কে। বর্তমানে তিনি পাকিস্তানের একটি টিভি চ্যানেলের মালিকও।  

পিসিবির দায়িত্ব পেয়ে নাকভি বলেছেন, আমাকে পিসিবির চেয়ারম্যান নির্বাচিত করায় আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সকলকে ধন্যবাদ দিতে চাই। আমি পাকিস্তানের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে ও বোর্ডে পেশাদারিত্ব ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ।

২০২২ সালের ডিসেম্বর থেকে পিসিবিতে পূর্ণাঙ্গ চেয়ারম্যান নেই। ইমরান খান প্রধানমন্ত্রীর চেয়ার হারানোর পর তাঁর আস্থাভাজন রামিজ রাজাকে পিসিবি ছাড়তে হয়।

এরপর নাজম শেঠি ও জাকা আশরাফ অন্তবর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জাকা আশরাফ পিসিবির চেয়ারম্যান ছিলেন। গত ১৯ জানুয়ারি তিনি পদত্যাগ করেন।


```