Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

‘জানি না কোথায় সেদিন ভুল হয়েছিল!’ এখনও কষ্ট পাচ্ছেন শামি

শামি যে এখনও সমানভাবে কষ্ট পাচ্ছেন ওই ঘটনায়, সেটি প্রমাণিত। তিনি অবশ্য চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দূরে। শামি

‘জানি না কোথায় সেদিন ভুল হয়েছিল!’ এখনও কষ্ট পাচ্ছেন শামি

শেষ আপডেট: 28 December 2023 19:19

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকে মহম্মদ শামি বহুবার বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ক্রিকেট জীবনে ওই ঘটনা তিনি কোনওদিন ভুলতে পারবেন না।

বিশ্বকাপ ফাইনালে অজিদের কাছে ভারতের হারে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে মোদী ড্রেসিংরুমে আসতে তিনি বাহুডোরে বাধা পড়েছিলেন। শামি বলেছেনও, সেদিন হারের পরে পুরো ড্রেসিংরুমের পরিবেশের অবস্থা খারাপ ছিল। দেশের প্রধানমন্ত্রী আসতে সেই সমস্যা আমরা কাটিয়ে উঠেছিলাম।

শামি বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রী আমাদের বলেছিলেন তোমরা দশটা ম্যাচ টানা জিতে ফাইনালে উঠেছ। এটাই দেশকে আনন্দ দিয়েছিল। এই কঠিন সময়ে সবাই হাতে হাত রেখে থাকার চেষ্টা করো, তা হলে নিজেদের ক্ষেত্রে অনেক সুবিধে হবে।

শামি সম্প্রতি মোরাদাবাদে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে ভারতীয় দলের পেসার বলেছেন, বিশ্বকাপ ফাইনালে আমরা যে হেরেছি, এটা আমার কাছে খুবই খারাপ ঘটনা। আমি জানি না, সেদিন কী ভুল হয়েছিল। টুর্নামেন্টের শুরু থেকে আমরা সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছি। ফাইনালেও সেই ধারা বজায় রাখার চেষ্টা করেছি। কিন্তু জানি না আমরা কী এমন করলাম, যার জন্য সেদিন এমন হল।

শামি যে এখনও সমানভাবে কষ্ট পাচ্ছেন ওই ঘটনায়, সেটি প্রমাণিত। তিনি অবশ্য চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দূরে। শামি আদৌ টি ২০ ক্রিকেট বিশ্বকাপে খেলবেন কিনা, সেই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। শামি নিজে গত ওয়ান ডে বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচ খেলতে না পারলেও শেষ সাতটি ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছিলেন।


```