Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

নিখুঁত শিল্প, চুলের ছাঁটে মেসির মুখ  

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ এলেই বদলে যায় পাড়ার রং। একই বাড়ির মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাবা-ছেলের ঝগড়াও লেগে থাকে এই মাস খানেক। নিজের প্রিয় দলের পতাকা, জার্সি, তাতে লেখানো নিজের বা প্রিয় তারকার নাম এসব তো আকছার দেখা যায়। ২০০২ বিশ্বকাপের

নিখুঁত শিল্প, চুলের ছাঁটে মেসির মুখ  

শেষ আপডেট: 14 June 2018 11:31

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ এলেই বদলে যায় পাড়ার রং। একই বাড়ির মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাবা-ছেলের ঝগড়াও লেগে থাকে এই মাস খানেক। নিজের প্রিয় দলের পতাকা, জার্সি, তাতে লেখানো নিজের বা প্রিয় তারকার নাম এসব তো আকছার দেখা যায়। ২০০২ বিশ্বকাপের সময় বাংলার অনেক ব্রাজিলপ্রেমীকেই দেখা গিয়েছিল রোনাল্ডোর মতো চুলের স্টাইল করতে। অনেকে মাথার মধ্যেই চুল কেটে লেখেন মেসির নাম। এগুলো সবই পরিচিত দৃশ্য। কিন্তু চুল কেটে পোট্রেট? এ বারের বিশ্বকাপের বাজারে এমনটাই করলেন সার্বিয়ান মারিও ভালা। তাঁর পার্লারে বসিয়ে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় নিয়ে মেসি ভক্ত এক সার্বিয়ান যুবকের মাথায় চুল ছেঁটে এঁকে দিলেন লিওনেল মেসির অবয়ব। নিখুঁত কাঁচির ছোঁয়ায় ওই যুবকের মাথার পিছনে অবস্থান করছেন হাসি মুখের মেসি। আর ওই যুবক যেখানেই যাচ্ছেন তাঁকে নিয়েই চলছে সেলফি তোলার পর্ব।   

```