Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

‘শারজায় মাঠের বাইরে গেলেই হবে ছয়’, আজব নিয়মের কথা বললেন মঞ্জরেকার

দ্য ওয়াল ব্যুরো : আইপিএলে তিনি কমেন্ট্রি বক্স আলো করে থাকতে পারতেন, কিন্তু তিনি সর্বদা বিতর্কিত চরিত্র। দুম করে এমনকিছু বলে দেন, যা নিয়ে আলোড়ন পড়ে যায়। সেই কারণেই না চাইতেই তাঁর নামের পাশে বসে যায় ‘ব্যাড ম্যান’ ইমেজ। সেই সঞ্জয় মঞ্জরেকার এব

‘শারজায় মাঠের বাইরে গেলেই হবে ছয়’, আজব নিয়মের কথা বললেন মঞ্জরেকার

শেষ আপডেট: 5 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : আইপিএলে তিনি কমেন্ট্রি বক্স আলো করে থাকতে পারতেন, কিন্তু তিনি সর্বদা বিতর্কিত চরিত্র। দুম করে এমনকিছু বলে দেন, যা নিয়ে আলোড়ন পড়ে যায়। সেই কারণেই না চাইতেই তাঁর নামের পাশে বসে যায় ‘ব্যাড ম্যান’ ইমেজ। সেই সঞ্জয় মঞ্জরেকার এবারও মেজাজে রয়েছে। তিনি এক নামী সর্বভারতীয় ওয়েবসাইটের বিশ্লেষক হিসেবে মরুশহরে রয়েছেন। শারজার মাঠে আইপিএলে অনেক রান উঠছে। প্রথমে যে দল ব্যাটিং করছে, সেই দল সহজে ২০০ রানের গন্ডি পেরিয়ে যাচ্ছে। ইনিংসে চার ও ছয়ের ফুলঝুরি ছুটছে। এমনও দেখা যাচ্ছে একটা ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ছয়ই হচ্ছে ৪০টির মতো। দুটি দলের রান যোগ করলে হয়ে যাচ্ছে সাড়ে চারশো রান। বোঝাই যাচ্ছে বোলারদের কাছে আতঙ্কের হয়ে উঠেছে শারজার পিচ। এই পরিস্থিতিতে এবার কেবলমাত্র শারজার জন্যই বিশেষ নিয়মের সুপারিশ করলেন সঞ্জয় মঞ্জরেকর। আর তাই এই সুপারিশ বেশ মনেও ধরেছে নেটিজেনদের। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ভারতের নামী এই প্রাক্তন ব্যাটসম্যান লিখেছেন, ‘‘শারজা স্টেডিয়ামে বাউন্ডারি টপকালে চার এবং স্টেডিয়ামের বাইরে গেলে তবেই ছয় রান। শারজায় ম্যাচের জন্য এটাই আমার শর্ত। আপনাদের কী মত?’’ অনেকেই তাঁর এই যুক্তি মেনে নেন, কেউ মতামতও দেন। শারজায় ম্যাচ হলে যারা বিগহিটার তাঁরা তো বল মারলে সেটি রাস্তায় চলে যাচ্ছে। সেদিন রাজস্থান ম্যাচে এমন একটি শটে রাস্তায় একজন পথচারি বলটি কুড়িয়ে পেয়ে বাড়ি নিয়ে চলে গিয়েছেন। তাই মঞ্জরেকার জানিয়েছেন, শারজার নিয়ম বদল হলে ভাল হয়, কেননা মাঠ এতই ছোট যে বিগহিটাররা অনেক সুবিধে পেয়ে যাচ্ছে, তাই মাঠের বাইরে পাঠালে তবেই ছয় রান হবে। এই কঊা লিখে তার পাশে স্মাইলি চিহ্নও দিয়েছেন। বোঝাই যাচ্ছে মজা করেই এটি লিখেছেন।

```