Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

প্রিমিয়ার লিগে লিভারপুলকে টপকে আর্সেনালের ঘাড়ে শ্বাস ফেলছে ম্যান সিটি

বৃহস্পতিবার রাতে ব্রাইটনের মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে ম্যান সিটি। জোড়া গোল করেন ফিল ফোডেন। এই জয়ের পর ৩৩ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট এখন ৭৬। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট বেশি আর্সেনালের।

প্রিমিয়ার লিগে লিভারপুলকে টপকে আর্সেনালের ঘাড়ে শ্বাস ফেলছে ম্যান সিটি

শেষ আপডেট: 26 April 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগ জমে উঠেছে। ব্রাইটনের বিপক্ষে ম্যাচের আগে পয়েন্ট তালিকায় তিন নম্বরে ছিল ম্যাঞ্চেস্টার সিটি। দারুণ জয়ে তারা লিভারপুলকে টপকে দুইয়ে উঠে এসেছে। পাশাপাশি তারা তালিকায় শীর্ষে থাকা দল আর্সেনালের ঘাড়ে শ্বাসও ফেলছে।  সেইসঙ্গে ফেলছে টেবিল টপার আর্সেনালের ঘাড়ে নিশ্বাস।

বৃহস্পতিবার রাতে ব্রাইটনের মাঠ থেকে ৪-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে ম্যানসিটি। জোড়া গোল করেন ফিল ফোডেন। এই জয়ের পর ৩৩ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট এখন ৭৬। তাদের থেকে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট বেশি আর্সেনালের। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে জমে উঠেছে লড়াই, তিন দলেরই শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ১৭ মিনিটে বক্সের মধ্যে দারুণ ডাইভিং হেডে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনা। এরপর ৮ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ফিল ফোডেন। ২৬ মিনিটে ফ্রি কিক এবং ৩৪ মিনিটে বার্নাদো সিলভার বাড়ানো বল ধরে বল জালে রাখেন।

৩৪ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যাওয়া সিটির চতুর্থ গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬২ মিনিট পর্যন্ত। ওয়াকারের প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে রুখে দেওয়ার পর ফিরতি বল ফাঁকা জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১০টি ম্যাচের পরে গোলের দেখা পেলেন তিনি।  

বাকি সময়ে বেশ কিছু সুযোগ পেলেও আর গোলের দেখা পায়নি সিটি। ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গুয়ার্দিয়লার দল।

ঘরের মাঠে এই বড় হারের পর ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ব্রাইটন।


```