Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আমদাবাদে পরে ব্যাট করা দল বেশি সুবিধে পায়, উঠে আসছে রিঙ্কুর ম্যাচ জেতানো সেই ইনিংস

আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ৩৩টি ম্যাচ হয়েছে। এই ম্যাচের মধ্যে পরে ব্যাটিং করা দল বেশি সুবিধে পেয়েছে।

আমদাবাদে পরে ব্যাট করা দল বেশি সুবিধে পায়, উঠে আসছে রিঙ্কুর ম্যাচ জেতানো সেই ইনিংস

আমদাবাদে শেষ ওভারে রিঙ্কুর সেই ঝোড়ো ব্যাটিং, হতাশ বোলার যশ দয়াল।

শেষ আপডেট: 21 May 2024 15:26

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ৩৩টি ম্যাচ হয়েছে। এই ম্যাচের মধ্যে পরে ব্যাটিং করা দল বেশি সুবিধে পেয়েছে। আগে ব্যাটিং করা দল ১৫টি ম্যাচ জিতেছে, আর পরে ব্যাটিং করা দল জিতেছে ১৮টি ম্যাচ।

কলকাতা নাইট রাইডার্স শেষ যে ম্যাচটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জিতেছিল, সেটিও রান তাড়া করে জিতেছিল। রিঙ্কু সিংয়ের শেষ ওভারে ৩১ রান তুলে ম্যাচ জিতে যাওয়া আইপিএল ইতিহাসে স্থান করে নিয়েছে। ওই ম্যাচে গুজরাত টাইটান্সের হয়ে শেষ ওভারে যশ দয়াল বোলিং করতে এসেছিলেন। ওই ওভারে রিঙ্কুর ব্যাটিং অভিশপ্ত হয়ে রয়েছে দয়ালের কাছে।

কেকেআর একটি মাত্র ম্যাচ খেলেছে মোদী স্টেডিয়ামে। গত মরশুমে গ্রুপ ম্যাচে কেকেআর শেষ ওভারের থ্রিলারে হারিয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাতকে। সৌজন্যে যশ দয়ালের শেষ ওভারে রিঙ্কু সিংয়ের ৫টি ছক্কা। সেই খেলায় শুরুতে ব্যাটিং করে গুজরাত ৪ উইকেটে ২০৪ রান করেছিল। সাই সুদর্শন ৫৩ ও বিজয় শঙ্কর অপরাজিত ৬৩ রান করেন। নাইটদের পক্ষে সুনীল নারিন তিন উইকেট নিয়েছিলেন ৩৩ রানে।

নীতিশ রাণার কেকেআর ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৭ রান তুলে ম্যাচ জিতে যায়। বেঙ্কটেশ আইয়ার ৮৩, নীতীশ রানা ৪৫ ও রিঙ্কু সিং অপরাজিত ৪৮ রান করেছেন। ৩৭ রানে ৩টি উইকেট নেন রশিদ খান। নাইট তিন উইকেটে ম্যাচ জিতে যায়।


```