Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

টেস্ট ক্রিকেটের প্রথম উইকেট নিয়ে ব্যাকফ্লিপ সেলিব্রেশন সিনক্লেয়ারের

খেলার মাঠে হরেক রকম উৎসব করতে দেখা যায়। এবার ক্রিকেট মাঠে ক্যারিবিয়ান ক্যালিপসো অন্যভাবে দেখা গিয়েছে।

টেস্ট ক্রিকেটের প্রথম উইকেট নিয়ে ব্যাকফ্লিপ সেলিব্রেশন সিনক্লেয়ারের

শেষ আপডেট: 27 January 2024 13:43

দ্য ওয়াল ব্যুরো:  খেলার  মাঠে হরেক রকম উৎসব করতে দেখা যায়। এবার ক্রিকেট মাঠে ক্যারিবিয়ান ক্যালিপসো অন্যভাবে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার মাঠে যা করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার কেভিন সিনক্লেয়ার, তিনি আদতে অলরাউন্ডার। ব্যাট হাতে হাফসেঞ্চুরি করে বল হাতেও উইকেট তুলেছেন।

সেই উইকেট নিয়েই অভিনব উচ্ছ্বাস দেখিয়েছেন সিনক্লেয়ার। অস্ট্রেলিয়ার উসমান খোয়াজাকে আউট করে সিনক্লেয়ার পেশাদার জিমনাস্টদের মতো ব্যাকফ্লিপ সেলিব্রেশন দেখিয়েছেন। ২৩ বছরের ক্যারিবিয়ান যে কত ফিট, সেটি বেশ বোঝা গিয়েছে।  

ম্যাচে অজিদের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন উসমান খোয়াজা। ১৩১ বল খেলে ৭৫ রান করে আউট হন খোয়াজা। সিনক্লেয়ারের বলে আথানাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

গাব্বা টেস্টের প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ রান করেছেন জশুয়া সিলভা (৭৯)। এছাড়াও কেভাম হজ করেছেন ৭১ রান। জবাবে ব্যাট করতে নেমে একটা সময়ে ৫৪ রানে পাঁচ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া দল। সেখান থেকে অজি দলকে লড়াইতে ফেরান ওপেনার উসমান খোয়াজা (৭৫) কিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি (৬৫) এবং অধিনায়ক প্যাট কামিন্স (৬৪ নঃ আঃ)।


```