Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

‘নীচ মানুষ’, ‘আরশোলা’, রোহিতের ওজন-বিতর্কে বিদ্রুপের জবাব দিলেন জাভেদ আখতার 

তাঁর পোস্টে অশীতিপর গীতিকার কোথাও ঘুণাক্ষরে রোহিতকে অসম্মান করেননি। তাঁর মোটাত্ব নিয়ে একটি শব্দও খরচ করেননি। অথচ তাঁর মুখেই জুড়ে দেওয়া হয় এমন বক্তব্য যার সঙ্গে জাভেদ সরকারের কোনও সম্পর্কই নেই!

‘নীচ মানুষ’, ‘আরশোলা’, রোহিতের ওজন-বিতর্কে বিদ্রুপের জবাব দিলেন জাভেদ আখতার 

জাভেদ আখতার-রোহিত শর্মা

শেষ আপডেট: 5 March 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: না চাইতেও রোহিত শর্মার (Rohit Sharma) ওজন-বিতর্কে জড়িয়ে পড়লেন জাভেদ আখতার (Javed Akhtar)। তাঁর মুখে এমন কিছু কথা বসিয়ে দিলেন জনৈক নেটিজেন, যে কারণে ওই ব্যক্তিকে ‘আরশোলা’ ও ‘নীচ মানুষ’ বলে সম্বোধন করলেন প্রবীণ গীতিকার।

ঘটনার সূত্রপাত হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারতের জয়কে কেন্দ্র করে। গতকাল অস্ট্রেলিয়াকে (Australia) দুবাইয়ের ময়দানে হারায় টিম ইন্ডিয়া (India)। যে বিষয়ে একের পর এক সেলেব্রিটি পোস্ট করতে শুরু করেন। জাভেদ আখতারও তাঁর এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘ফের একবার বিরাট প্রমাণ করল কেন সে ভারতীয় ক্রিকেটের শক্ত পিলার। কুর্নিশ!’

এই পোস্টের কমেন্টে এক নেটিজেন কমেন্ট করেন, ‘যদি ভারত সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হয় তাহলে রোহিত শর্মা কী? সবচেয়ে ভারী পিলার? জাভেদ সাহাব, ভারতীয় দলকে অসম্মান করার জন্য আপনার লজ্জা হওয়া উচিত।‘

তাঁর পোস্টে অশীতিপর গীতিকার কোথাও ঘুণাক্ষরে রোহিতকে অসম্মান করেননি। তাঁর মোটাত্ব নিয়ে একটি শব্দও খরচ করেননি। অথচ তাঁর মুখেই জুড়ে দেওয়া হয় এমন বক্তব্য যার সঙ্গে জাভেদ সরকারের কোনও সম্পর্কই নেই!

এই ভিত্তিহীন অভিযোগের সূত্রে গর্জে ওঠেন হিন্দি গীতিকার। তিনি বলেন, ‘মুখ বন্ধ করো। আড়শোলা তুমি! রোহিত শর্মা ও ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাকি অধিনায়কদের প্রতি আমার অগাধ সম্মান রয়েছে। কেমন নীচ মানুষ আর নির্লজ্জ মিথ্যাবাদী! দাবি করছ এমন কিছু যা নিয়ে একটি শব্দ আমি বলিনি পর্যন্ত। একবার ভাবো তুমি কতটা নোংরা এবং খারাপ লোক।‘

চলতি বিতর্ক শুরু হয় কংগ্রেস নেত্রী শামা মহম্মদ রোহিত শর্মাকে মোটা বলে অপমান করার পর। ভারতের ইতিহাসে সবচেয়ে ‘অপ্রতিভ’ অধিনায়ক বলেও তাঁকে দেগে দেন শামা। এই বিতর্কে কংগ্রেস নেত্রীকে একহাত নেন রাজনীতি ও ক্রীড়াজগতের অনেকে। গতকাল সুনীল গাভাসকারও ‘ছিপছিপে বান্দা চাইলে মডেলিং প্রতিযোগিতায় যাও’—বলে শামাকে বিদ্ধ করেন সুনীল গাভাসকার।


```