Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

এপ্রিলে ইডেনে টানা পাঁচ ম্যাচ খেলবে কেকেআর, বাকি ম্যাচের সূচিও জেনে নিন

আইপিএলের সদ্য প্রকাশিত সূচিতে দেখা গিয়েছে কলকাতা নাইট রাইডার্স এপ্রিল মাসে টানা পাঁচটি ঘরের মাঠে ম্যাচ খেলবে। ২৯ মার্চ পরের আইপিএলের ম্যাচ খেলবে কেকেআর বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচটি তারা খেলবে অ্যাওয়ে ম্যাচ।

এপ্রিলে ইডেনে টানা পাঁচ ম্যাচ খেলবে কেকেআর, বাকি ম্যাচের সূচিও জেনে নিন

শেষ আপডেট: 25 March 2024 19:59

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের বাকি ৭৪ ম্যাচের ক্রীড়াসূচি হোলির দিন প্রকাশ করা হয়েছে। এর আগে মাত্র ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছিল। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে বাকি ম্যাচের সূচি জানিয়েছে বিসিসিআই। সব ম্যাচই হবে ভারতে।

আইপিএলের সদ্য প্রকাশিত সূচিতে দেখা গিয়েছে কলকাতা নাইট রাইডার্স এপ্রিল মাসে টানা পাঁচটি ঘরের মাঠে ম্যাচ খেলবে। ২৯ মার্চ পরের আইপিএলের ম্যাচ খেলবে কেকেআর বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচটি তারা খেলবে অ্যাওয়ে ম্যাচ।

কোহলি বনাম গম্ভীর ইডেনে সাক্ষাৎ ঘটবে ২১ এপ্রিল। কলকাতায় শ্রেয়স আইয়ারের দল টানা হোম ম্যাচ খেলবে ১৪ থেকে ২৯ এপ্রিল। শুরু হবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, ওই পর্বের শেষ ম্যাচ খেলবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। সব থেকে বড় কথা, ওইসময় ভরা কালবৈশাখীির সময়। দুর্যোগের আশঙ্কা দূরে রাখা যাবে না। রাতে বেশিরভাগ ম্যাচ থাকায় সমর্থকদের সমস্যা হতে পারে। 

কেকেআর ম্যাচের বাকি সূচি

২৯ মার্চ : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরু, ৭.৩০টা; ৩ এপ্রিল: দিল্লি ক্যাপিটালস, বিশাখাপত্তনম, ৭.৩০টা; ৮ এপ্রিল : চেন্নাই সুপার কিংস, চেন্নাই, ৭.৩০; ১৪ এপ্রিল : লখনউ সুপার জায়ান্টস, কলকাতা, বিকেল ৩.৩০; ১৭ এপ্রিল : রাজস্থান রয়্যালস, কলকাতা, ৭.৩০টা; ২১ এপ্রিল : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা, বিকেল ৩.৩০; ২৬ এপ্রিল : পঞ্জাব কিংস, কলকাতা, ৭.৩০টা; ২৯ এপ্রিল : দিল্লি ক্যাপিটালস, কলকাতা, ৭.৩০টা; ৩ মে : মুম্বই ইন্ডিয়ান্স, মুম্বই, ৭.৩০টা; ৫ মে : লখনউ সুপার জায়ান্টস, লখনউ, ৭.৩০; ১১ মে : মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা, ৭.৩০; ১৩ মে: গুজরাট টাইটান্স, আমেদাবাদ, ৭.৩০‘ ১৯ মে : রাজস্থান রয়্যালস, গুয়াহাটি, ৭.৩০; ২১ মে : কোয়ালিফায়ার ১, আমেদাবাদ; ২২ মে : এলিমিনেটর, আমেদাবাদ,; ২৪ মে : কোয়ালিফায়ার ২, চেন্নাই

২৬ মে : ফাইনাল, চেন্নাই, ৭.৩০


```