
জেনে নিন বিশদে
শেষ আপডেট: 14 February 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। আসন্ন মরশুম শুরুর আগে ভারতীয় ক্রিকেট সমর্থকরা একটা বড়সড় ধাক্কা খেলেন। আর ঘরে বসে মাত্র ২৯ টাকায় উপভোগ করা যাবে না আইপিএল টুর্নামেন্ট। গত মরশুমে ২৯ টাকার সাবস্ক্রিপশনে ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই টুর্নামেন্ট উপভোগ করতেন। কিন্তু, এবার আর সেটা হবে না। আইপিএল টুর্নামেন্ট ঘরে বসে দেখার জন্য সমর্থকদের অনেকটাই বেশি গ্যাঁটের কড়ি খরচ করতে হবে। জিও সিনেমা এবং হটস্টার মার্জ হওয়ার কারণে সমর্থকরা এই ধাক্কা খেয়েছেন। প্রসঙ্গত, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জিও সিনেমা এবং ডিজনি+হটস্টার স্ট্রিমিং প্ল্যাটফর্ম একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে এবং নয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও-হটস্টার লঞ্চ করা হয়েছে।
রয়টার্সের একটি রিপোর্ট অনুসারে, এই নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফ্যানেরা মাত্র কয়েক মিনিট বিনামূল্যে আইপিএল ম্য়াচ দেখতে পাবেন। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর, সাবস্ক্রিপশনের আহ্বান জানানো হবে। সেখানে ১৪৯ টাকা থেকে প্ল্যান শুরু হচ্ছে।
২০২৩ সালে শুরু হয়েছিল জিও সিনেমা পাঁচ বছরের জন্য আইপিএল স্বত্ত্ব কিনেছিল। এরপর তারা বিনামূল্যে আইপিএল স্ট্রিমিংয়ের অনুমতি দেয়। সেইসময় জিও ব্যবহারকারীরা ফ্রি'তে ম্যাচ উপভোগ করতে পারতেন। এবার ২০২৫ আইপিএল দেখার জন্য ফ্যানেদের পুরোদস্তুর টাকা দিতে হবে।
জিও-হটস্টারে আপাতত তিন ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান উল্লেখ করা হয়েছে। ১৪৯ টাকা থেকে শুরু হচ্ছে সেই সাবস্ক্রিপশন প্ল্যান। এটা ৩ মাস পর্যন্ত চলবে। এছাড়া ২৯৯ টাকার সাবস্ক্রিপশন প্ল্যানও রয়েছে। আর রয়েছে ৪৯৯ টাকার সাবস্ক্রিপশন প্ল্যান। এর পাশাপাশি ১ বছরের বৈধতাসম্পন্ন সাবস্ক্রিপশন প্ল্যানও রয়েছে। সেটা ৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। একটি মোবাইল ফোনেই তা দেখা যাবে।