Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

IPL 2025: হারা ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে কলকাতা ও লখনউকে সমস্যায় ফেলল দিল্লি

এলএসজি ও কেকেআরকে এখন বাকি সব ম্যাচই জিততে হবে, অবশ্য শুধু জিতলেই চলবে না, নজর রাখতে হবে নেট রান রেটের দিকেও। একটি হার মানেই পদস্খলন। তখন ১৪ পয়েন্ট আর যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট হবে না।

IPL 2025: হারা ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে কলকাতা ও লখনউকে সমস্যায় ফেলল দিল্লি

সোমবার রাতে অরুণ জেটলি স্টেডিয়াম

শেষ আপডেট: 6 May 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বরুণেদেবের রোশে পড়ে পণ্ড হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস (SRH vs DC) ম্যাচ। এই ম্যাচের আগে পর্যন্ত হায়দরাবেদর প্লে অফ (Play Off) ভাগ্য যদি-কিন্তুর মধ্যে ঝুলে ছিল। সোমবার হায়দরাবাদের বোলাররা জয়ের ভিতও গড়ে দিয়েছিল। কিন্তু বৃষ্টি (Rain) এসে সব ভেস্তে দেয়।

অরুণ জেটলি স্টেডিয়ামে বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস খেলা সম্ভব হয়নি সোমবার। ফলে উভয় দলকে একটি করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। এর ফলে সানরাইজার্স প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল।

তবে গতকালের ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও দিল্লির কিন্তু এখনও শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার সুযোগ আছে। দিল্লি এক পয়েন্ট পাওয়ায় সমস্যায় পড়েছে লখনউ সুপার জায়েন্টস (LSG) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই দুই দলকে এখন বাকি সব ম্যাচই জিততে হবে, অবশ্য শুধু জিতলেই চলবে না, নজর রাখতে হবে নেট রান রেটের দিকেও। একটি হার মানেই পদস্খলন। তখন ১৪ পয়েন্ট আর যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট হবে না। কারণ ছয়টি দলের ১৬ বা তার বেশি পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে।

প্লে অফে জায়গা নিশ্চিত করার জন্য দিল্লি ক্যাপিটালসের কী কী প্রয়োজন?

দিল্লির আর তিনটি ম্যাচ বাকি। তাদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে হবে, তারপর রয়েছে গুজরাত টাইটান্সের বিপক্ষে তাদেরই ঘরের মাঠে ম্যাচ। এরপর দিল্লি তাদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। তিনটি ম্যাচই কঠিন, কারণ তিনটি দলই পয়েন্ট টেবিলের শীর্ষ চারে অবস্থান করছে।

দিল্লি ১১টি ম্যাচে ছয়টি জয় এবং চারটি পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ১৩। বৃষ্টির কারণে পরবর্তী কোনও ম্যাচে যদি ব্যাঘাত না ঘটে, দিল্লি ক্যাপিটালসের এখন ১৩, ১৫, ১৭ অথবা ১৯ পয়েন্ট নিয়ে লিগ শেষ করার সুযোগ রয়েছে।
যদি দিল্লির দল ১৩ পয়েন্ট পায়, অর্থাৎ টানা তিনটি ম্যাচই হারে, তাহলে দলটি প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে। যদি তিনটি ম্যাচই জিতে দিল্লি ১৯ পয়েন্ট অর্জন করতে পারে, তাহলে দলটি শীর্ষ দুইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে। এই পরিস্থিতিতে, তারা মুম্বইয়ের চেয়ে এগিয়ে থাকবে এবং তাদের পয়েন্ট পাঞ্জাবের সমান থাকতে পারে। তাহলে নেট রান রেট গুরুত্বপূর্ণ হবে।

তবে, বেঙ্গালুরু যদি তাদের বাকি তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে হেরে যায় এবং গুজরাত তাদের বাকি চারটি ম্যাচের মধ্যে একটিতে হেরে যায়, তাহলে দিল্লির শীর্ষ দু’টিতে স্থান পেতে কোনও অসুবিধা হবে না। 
দিল্লির পরবর্তী ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে এবং ডিসির জন্য এই ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ। যদি দিল্লি ১৫ পয়েন্ট নিয়ে শেষ করে, তাহলে দলটি চাইবে মুম্বই ইন্ডিয়ান্স গুজরাত এবং পাঞ্জাব, উভয়কেই হারিয়ে দিক। কাকতালীয়ভাবে, দিল্লির পরবর্তী দুই প্রতিপক্ষও এই দুই দল। পাশাপাশি দিল্লি চাইবে, কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস একটি করে ম্যাচ হারুক। যদি দিল্লি দু’টি ম্যাচ জিততে পারে এবং ১৭ পয়েন্ট নিয়ে শেষ করতে পারে, তাহলে তারা কেকেআর এবং পাঞ্জাবের সঙ্গে সমান পয়েন্ট অর্জন করবে।

এই পরিস্থিতিতে, আরসিবি, মুম্বই এবং গুজরাতের মধ্যে যেকোনও দু’টি দল ১৮ পয়েন্ট পাবে এবং শীর্ষ স্থানের দাবিদার হবে। এমন পরিস্থিতিতে, চতুর্থ দলটি কেকেআর, পাঞ্জাব এবং দিল্লির মধ্যে নেট রান-রেটের ভিত্তিতে নির্ধারিত হবে।


```