Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

IPL 2025: বল হাতে তুলছেন উইকেট, এবার পকেটের টাকায় মাকে দামি গাড়ি উপহার দিলেন অর্শদীপ সিং

আইপিএলের ফাঁকে ভ্লগ বানাচ্ছেন অর্শদীপ। বিজ্ঞাপনী শ্যুটেও দেখা যাচ্ছে বাঁহাতি পেসারকে। পাশাপাশি এবার মা-কেও সারপ্রাইজ সমেত দামি গাড়ি উপহার দিলেন তিনি।

IPL 2025: বল হাতে তুলছেন উইকেট, এবার পকেটের টাকায় মাকে দামি গাড়ি উপহার দিলেন অর্শদীপ সিং

অর্শদীপ সিং

শেষ আপডেট: 6 May 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন অর্শদীপ সিং। তাঁর দল পাঞ্জাব কিংস ম্যাচের পর ম্যাচ জিতছে। পয়েন্ট তালিকায় দু’নম্বরে উঠে এসেছে। প্লে-অফ তো বটেই, চলতি টুর্নামেন্টেরও অন্যতম দাবিদার পাঞ্জাব। অন্যদিকে তিনি নিজেও ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে তিন নম্বরে।

আইপিএলের ফাঁকে ভ্লগ বানাচ্ছেন অর্শদীপ। বিজ্ঞাপনী শ্যুটেও দেখা যাচ্ছে বাঁহাতি পেসারকে। পাশাপাশি এবার মা-কেও সারপ্রাইজ সমেত দামি গাড়ি উপহার দিলেন তিনি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় অর্শদীপের অনুরাগীরা উচ্ছ্বাস ও আবেগ ধরে রাখতে পারেননি।

কীভাবে মাকে চমকে দিলেন? তার প্রতিটি ধাপ তুলে ধরেছেন পাঞ্জাবের নতুন তারকা। একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে রয়েছে পর্দার আড়ালের বিভিন্ন মুহূর্ত। কীভাবে মাকে ডাকলেন, তাঁকে কিচ্ছুটি না বলে সটান নিয়ে গেলেন গাড়ির সামনে—সেগুলি কোলাজের আকারে গাঁথা। 

ওই ভিডিও-র ক্যাপশনে অর্শদীপ লেখেন, ‘এমন কোনও অভিজ্ঞতা হয়েছে, যেখানে ক্রিকেট অনুশীলন থেকে শুরু করে গাড়ির বিজ্ঞাপনী শ্যুটিং এবং মাকে সারপ্রাইজ দেওয়া—সব একই দিনে ঘটেছে? যদি এমনটা না হয়ে থাকে তাহলে আমার দুনিয়ায় আপনাকে স্বাগত!’ পেশাদার জীবন ও ব্যক্তিগত জীবনকে কীভাবে তালমিলে বেঁধে রাখতে হয়, যেন তারই প্রমাণ রেখেছেন অর্শদীপ। আর একেই কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া।

উল্লেখ্য, প্র্যাকটিস এবং ম্যাচে নামা ছাড়াও ট্রাভেল ভ্লগ পোস্ট করছেন অর্শদীপ। ধর্মশালার আবহাওয়ার রিপোর্ট দেওয়া ছাড়াও ভাঙা ইংরেজিতে দলের সতীর্থদের সঙ্গে আলাপ-পরিচয়, সব সেরে ফেলছেন। সমাজ মাধ্যমে এই সমস্ত ছোট-বড় ক্লিপিং ইতিমধ্যে চলতি আইপিএলের হট টপিক।


```