Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জয় ভারতের, পাঁচ ম্যাচের সিরিজে ভারতের পক্ষে ফল ২-১

 ২০২৬-এ ভারতের ঘরের মাঠেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টির বিশ্ব তালিকায় এই মুহূর্তে এক নম্বরে থাকা ভারত‌ই যে আগামী বিশ্বকাপের‌ও সবচেয়ে বড় দাবিদার তার ইঙ্গিত অস্ট্রেলিয়ার মাটিতেই দিয়ে দিলেন সূর্য, অক্ষররা।

অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জয় ভারতের, পাঁচ ম্যাচের সিরিজে ভারতের পক্ষে ফল ২-১

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 8 November 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে সিরিজে হারের বদলা টি-২০ (T20) তে নিল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ভারত। শুভমন গিলের (Subhman Gill) নেতৃত্বে কিছুদিন আগেই ২-১ ফলে একদিনের সিরিজ হারতে হয়েছিল। তবে টি-২০ সিরিজে এক‌ই ফলে(২-১) তার মধুর বদলা নিল মেন ইন ব্লু।

সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে। সেই বৃষ্টির জন্য‌ই শনিবার সিরিজের শেষ ম্যাচ‌ও ভেস্তে যায়। এদিন গাব্বায় প্রথমে ব্যাট করতে নেমে ৪.৫ ওভারে ৫২ রান তুলে দিয়েছিল গিল-অভিষেক জুটি। ১৩ বলে একটা চার ও একটা ছয়ের সাহায্যে যখন অভিষেক তোলেন ২৩ রান, তখন উল্টোদিকে ছয়টা চারের সাহায্যে মাত্র ১৬ বলে ২৯ রানে ব্যাট করছিলেন গিল। সেই সময়‌ই নামে বৃষ্টি। প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন। ভারত ২-১ ফলে সিরিজ জিতে নেয়। ১৬৩ রান করে সিরিজের সেরা ক্রিকেটার হন অভিষেক শর্মা।

এদিন অভিষেক বার দুয়েক ক্যাচ তুলেও বেঁচে যান, সেই সঙ্গে করে ফেলেন এক বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বলের হিসাবে দ্রুততম ১,০০০ রান করে ফেললেন বাঁহাতি এই ভারতীয় ব্যাটার। পুরো সিরিজে ১৬১.৩৮ স্ট্রাইক রেটে মোট ১৬৩ রান করেছেন অভিষেক। সর্বোচ্চ ৬৮। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরের দুই ম্যাচে বাউন্স ব্যাক করে ভারত। পরপর দু'টি ম্যাচ জিতে নেয় সূর্যকুমার, অভিষেক শর্মারা। ফলে শেষ ম্যাচ ছিল অস্টেলিয়ার কাছে বাঁচা মরার। এই ম্যাচ জিতলে সিরিজ বাঁচাতে পারত ক্যাঙ্গারু বাহিনী। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিল গাব্বার বৃষ্টি।

এদিকে এই সিরিজ জয়ের সঙ্গে সঙ্গেই টানা পাঁচটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড‌ও করে ফেলল সূর্য-গম্ভীর জুটি। ২০২৬-এ ভারতের ঘরের মাঠেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টির বিশ্ব তালিকায় এই মুহূর্তে এক নম্বরে থাকা ভারত‌ই যে আগামী বিশ্বকাপের‌ও সবচেয়ে বড় দাবিদার তার ইঙ্গিত অস্ট্রেলিয়ার মাটিতেই দিয়ে দিলেন সূর্য, অক্ষররা।


```