Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

টি ২০ বিশ্বকাপের সেরা একাদশে নেই কোহলি, তালিকায় ভারতের ছয় তারকা

টি ২০ বিশ্বকাপের সেরা প্রথম একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেই একাদশে উল্লেখযোগ্যভাবে নেই বিরাট কোহলি।

টি ২০ বিশ্বকাপের সেরা একাদশে নেই কোহলি, তালিকায় ভারতের ছয় তারকা

টি ২০ বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় দলের উচ্ছ্বাস।

শেষ আপডেট: 1 July 2024 15:29

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপের সেরা প্রথম একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেই একাদশে উল্লেখযোগ্যভাবে নেই বিরাট কোহলি। সদ্য সমাপ্ত মেগা ইভেন্টে কোহলির পারফরম্যান্স ভাল ছিল না। তিনি শুধু ফাইনালেই ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেছেন।

আইসিসি যে সেরা একাদশ গড়েছে, সেই তালিকায় ভারতের মোট ছয়জন তারকা রয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা ছাড়াও রয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা ও পেসার আর্শদীপ সিং। ওপেনিং জুটিতে রাখা হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ব্যাটার রহমতল্লা গুরবাজকে। এবারের বিশ্বকাপে ২৫৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রোহিত। মোট ২৮১ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন গুরবাজ।

ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানও তালিকায় রয়েছেন। পুরো টুর্নামেন্টে ২২৮ রান করেছেন তিনি। তারপরে রয়েছেন ভারতীয় মিডল অর্ডার সূর্যকুমার যাদব। দুটি হাফসেঞ্চুরির ইনিংসের সঙ্গে তিনি করেছেন ১৯৯ রান।

অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান মার্কাস স্তোইনিস, ভারতের হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও আফগানিস্তানের রশিদ খান।

বোলার হিসেবে রয়েছেন বুমরা, তাঁর সঙ্গে আছেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। এই বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি এই বাঁহাতি (৮ ম্যাচে ১৭ উইকেট)। আর্শদীপের সমান উইকেট নিয়ে আইসিসির সোনার একাদশে স্থান পেয়েছেন আফগানিস্তানের ফজল হক ফারুকি।


```