Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

‘কে বলেছে অবসর নিচ্ছি?’ ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরির ঘোষণা, ‘এখনও লড়ব’

৪০ বছর বয়স পার হয়ে যাওয়ায় মেরি কম আর অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারবেন না। সেই কারণে অবসর নিচ্ছেন বলে শোনা গিয়েছিল।

‘কে বলেছে অবসর নিচ্ছি?’ ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরির ঘোষণা, ‘এখনও লড়ব’

শেষ আপডেট: 25 January 2024 10:29

দ্য ওয়াল ব্যুরো: মোটেও অবসর নিচ্ছেন না মেরি কম। বুধবারের ঘোষণার পরে আজ বৃহস্পতিবার ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন সাফ জানিয়ে দিলেন তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি একেবারেই অবসর নেওয়ার কথা বললেননি। মেরির কথায়, “আমি অবসর নিইনি। এখনও লড়ব। যদি অবসর ঘোষণা করতে হয় তাহলে নিজে ডেকে সংবাদমাধ্যমকে জানাব।”

৪০ বছর বয়স পার হয়ে যাওয়ায় মেরি কম আর অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারবেন না। সেই কারণে অবসর নিচ্ছেন বলে শোনা গিয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, বয়সের কারণেই অবসর ঘোষণা করেছেন মেরি কম। বুধবার এমনটাই জানা গিয়েছিল। যদিও কয়েক ঘণ্টার পরেই প্রত্যাবর্তন হল ভারতের অলিম্পিক্স পদকজয়ী বক্সারের। 

আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, কোনও পুরুষ বা মহিলা বক্সারের বয়স ৪০ পেরিয়ে গেলে আর কোনও প্রথম সারির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন না। মেরি কমের বয়স ৪১ বছর। তাই তাঁর পক্ষে এখন আর কোনও প্রথম সারির প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব নয়। বুধবার মেরি কম বলেছিলেন, তাঁর লড়ে জেতার খিদে এখনও রয়েছে, কিন্তু বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারপরেই মেরি কমের অবসর নেওয়ার খবর ছড়িয়ে পড়ে।  এদিন মেরি বলেছেন, “সংবাদমাধ্যম থেকে জেনেছি আমার অবসর নেওয়ার কথা। কিন্তু আমি এখনই অবসর নিচ্ছি না। বুধবার আমি একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে বলেছি যে, আমার মধ্যে এখনও জেতার খিদে রয়েছে। কিন্তু অলিম্পিক্সে বয়সের বাধা রয়েছে, সেই কারণে আর অংশ নিতে পারব না। কিন্তু অবসর নেব বলিনি। আমি এখনও আমার ফিটনেসের উপর জোর দিচ্ছি।’’

মেরি কম বিশ্বের প্রথম মহিলা বক্সার হিসাবে ছয়বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন। পাঁচ বারের এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছে। মণিপুরের এই ক্রীড়াবিদ ভারতের প্রথম মহিলা বক্সার যিনি ২০১৪ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সের ৫১ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তার আগে ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালেও লাগাতার পদক জেতেন। ২০০৬ সালে, মেরি কমকে পদ্মশ্রী এবং ২০০৯ সালে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ২০১৬ সালে তৎকালীন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেন। ২০২০ সালে পদ্মবিভূষণে সম্মানিত করা হয় মেরিকে।


```