Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পাওয়ারপ্লের ছয় ওভারে ১২৫ রান! হেডের ১৬ বলে ৫০, কোথায় থামবে হায়দরাবাদ

হায়দরাবাদের শুরুটা এমন ঝোড়ো করার নেপথ্যে ছিল দুই ওপেনার। একজন ট্র্যাভিস হেড, যিনি ১৬ বলে ৫০ রান করে বিশেষ নজির গড়লেন। শেষমেশ হেড ৩২ বলে ৮৯ রান করে আউট হন কুলদীপের বলে।

পাওয়ারপ্লের ছয় ওভারে ১২৫ রান! হেডের ১৬ বলে ৫০, কোথায় থামবে হায়দরাবাদ

শেষ আপডেট: 20 April 2024 20:52

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে কোথায় থামবে সানরাইজার্স হায়দরাবাদ। তারা এবার আইপিএলে সর্বোচ্চ ২৮২ রানের ইনিংস গড়েছে। তার আগে খেলেছে ২৭৭ রানের ইনিংস। এবার শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে ১২৫ রান ক্রিকেটে বিশ্বরেকর্ড করল প্যাট কামিন্সের দল। এমনকী প্রথম পাঁচ ওভারে ১০০ রান তুলে দিয়েছে।

দিল্লির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে হায়দরাবাদ। তারা দশ ওভারে ১৬০ রান তুলে দিয়েছে। এর আগে ইংল্যান্ডের কাউন্টি টি ২০ ক্রিকেটে নটিংহ্যামশায়ার বিনা উইকেটে ১০৬ রান তুলে রেকর্ড গড়েছিল। সেই নজির ভেঙে দিল কামিন্সের দল। এমনকী তারা ভেঙে দিয়েছে ২০১৭ সালের আইপিএলে কেকেআরের ছয় ওভারে ১০৫ রানের নজির। ওই ম্যাচে কলকাতার সুনীল নারিন ও ক্রিস লিন জুটি ওই রান গড়েন। 

হায়দরাবাদের শুরুটা এমন ঝোড়ো করার নেপথ্যে ছিল দুই ওপেনার। একজন ট্র্যাভিস হেড, যিনি ১৬ বলে ৫০ রান করে বিশেষ নজির গড়লেন। শেষমেশ হেড ৩২ বলে ৮৯ রান করে আউট হন কুলদীপ যাদবের বলে, ইনিংসে ছিল ১১টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। পাশাপাশি অভিষেক শর্মাও ১২ বলে ৪৬ রান করে ফিরে যান কুলদীপের বলেই, তাঁর ইনিংসে দুটি চার ও ছয়টি ওভার বাউন্ডারি রয়েছে।

দু’জনের স্ট্রাইকরেট অবিশ্বাস্য, হেডের ২৭৮.১২। আর অভিষেকের স্ট্রাইকরেট ৩৮৩.৩৩। এমন স্ট্রাইকরেট ক্রিকেটে বিরল।


```