Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

Formula 1: জাপানি গ্রাঁ প্রি জিতে নিলেন বছর উনিশের আন্তোনেলি, একচ্ছত্র দাপট মার্সিডিজের

তিন রেস, তিন জয়—টিম হিসেবেও মার্সিডিজের শুরুটা নিখুঁত। আন্তোনেলি ৭২ পয়েন্টে শীর্ষে। রাসেল ৯ পয়েন্ট পেছনে। দলগত চ্যাম্পিয়নশিপেও এগিয়ে।

Formula 1: জাপানি গ্রাঁ প্রি জিতে নিলেন বছর উনিশের আন্তোনেলি, একচ্ছত্র দাপট মার্সিডিজের

কিমি আন্তোনেলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 March 2026 15:08

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৯। তবু ফর্মুলা ওয়ানে (Formula 1) পোড়খাওয়া রেসারের মতো গাড়ি চালাচ্ছেন কিমি আন্তোনেলি (Kimi Antonelli)। যার সাম্প্রতিকতম সাক্ষী জাপানি গ্রাঁ প্রি (Japanese Grand Prix)। অভিজ্ঞ তারকাদের টেক্কা দিয়ে পোডিয়াম ছিনিয়ে নিলেন ইতালীয় তরুণ। পরপর দ্বিতীয় জয়—এর আগে চিনে জিতেছিলেন। তিন রেস মিলিয়ে ঝুলিতে ৭২ পয়েন্ট। চলতি মরসুমের চ্যাম্পিয়নশিপে কলার তুলে রাজ করছেন আন্তোনেলি! ইতিহাস বলছে, এর আগে এত অল্প বয়সে কেউ ফর্মুলা ওয়ানের শীর্ষে আসেননি।

শুরু খারাপ, শেষটা দুর্দান্ত

শুরুটা মোটেও আশাপ্রদ ছিল না। প্রথম ল্যাপেই বিপদ। পোল পজিশন থেকে আরম্ভ করেও পয়লা টার্নে কয়েকটি গাড়ি পেরিয়ে যায়। দুম করেই ছ’নম্বরে নেমে যান আন্তোনেলি। কিন্তু খেই হারাননি। ধীরে ধীরে কন্ট্রোল বজায় রেখে উপরে উঠতে থাকেন। প্রতিদ্বন্দ্বী সুজুকা ছন্দ হারান ২২ নম্বর ল্যাপে। অলিভার বেয়ারম্যান (Oliver Bearman) স্পুন কার্ভে ঘাসে গিয়ে ব্যারিয়ারে ধাক্কা মারেন। সেফটি কার নামাতে হয়।

আন্তোনেলি ঠিক সেই মুহূর্তে পিট স্টপ নেন। আর এই পরিকল্পনাটা আখেরে কাজে দেয়। ট্র্যাক পজিশন ধরে চলা শুরু… এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শেষমেশ অস্কার পিয়াস্ত্রির (Oscar Piastri) চাইতে ১৩.৭ সেকেন্ড আগে ফিনিশিং লাইন পেরিয়ে যান। সাক্ষাৎকারে বলেন, ‘সেফটি কারে ভাগ্য সহায় ছিল। কিন্তু শেষের দিকে গাড়ির গতি অবিশ্বাস্য!’ পোডিয়ামে তৃতীয় ফেরারির (Ferrari) শার্ল লেক্লেয়ার (Charles Leclerc)। চতুর্থ মার্সিডিজেরই জর্জ রাসেল (George Russell)। ল্যান্ডো নরিস পঞ্চম, লুইস হ্যামিল্টন (Lewis Hamilton) ষষ্ঠ।

৭৩ বছরের রেকর্ড স্পর্শ 

এই জয়ের সুবাদে এক ঐতিহাসিক মাইলফলক ছিনিয়ে নিলেন আন্তোনেলি। হাতে এল ১৯৫৩ সালে আলবার্তো আস্কারির (Alberto Ascari) পর পরপর দুটো রেস জেতা ইতালিয়ান চালকের তকমা। ৭৩ বছর পর এই রেকর্ড সত্যি বিরল!

মার্সিডিজের দাপট অব্যাহত

তিন রেস, তিন জয়—টিম হিসেবেও মার্সিডিজের (Mercedes) শুরুটা নিখুঁত। আন্তোনেলি ৭২ পয়েন্টে শীর্ষে। রাসেল ৯ পয়েন্ট পেছনে। দলগত চ্যাম্পিয়নশিপেও এগিয়ে।

প্রসঙ্গত, ফর্মুলা ওয়ানের মঞ্চে চলতি সিজনে নতুন নিয়ম এসেছে—গাড়ির শক্তির ৫০ শতাংশ আসবে বৈদ্যুতিক মোটর, বাকি ৫০ শতাংশ পেট্রল ইঞ্জিন থেকে। এই নতুন কাঠামোতে বেশ জলদি মানিয়ে নিয়েছে মার্সিডিজ। গাড়ির ব্যালেন্স, টায়ার ম্যানেজমেন্ট ও গতি—তিনটিতেই প্রতিযোগীদের চেয়ে এগিয়ে।

বেয়ারম্যানদের দুর্ভাগ্য

আজকের রেসে সেফটি কার যখন নামল, রাসেল আগেই পিট করে ফেলেছিলেন। তাই সুবিধা নিতে ব্যর্থ। নরিসও ট্র্যাক পজিশন পেয়েও পোডিয়াম হাতছাড়া করলেন। বেয়ারম্যান ডান হাঁটুতে আঘাত পেয়েছেন, তবে হাড় ভাঙেনি। ম্যাক্স ভার্স্টেপেন (Max Verstappen) রেড বুলের (Red Bull) হয়ে রেস শেষ করলেন অষ্টম স্থানে।

এতকিছুর ভিড়ে আন্তোনেলি যেভাবে এগোচ্ছেন, তাকে ফর্মুলা ওয়ানে নতুন যুগের সূচনা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞদের বড় অংশ।


```