Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

শুরুতেই আউট কোহলি, রাগে ফেটে পড়লেন ফ্যানেরা! আগুন ধরালেন স্টেডিয়ামে

মাত্র ৬ রান করেই তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল।

শুরুতেই আউট কোহলি, রাগে ফেটে পড়লেন ফ্যানেরা! আগুন ধরালেন স্টেডিয়ামে

বিরাট কোহলি আউট হতেই স্টেডিয়ামে আগুন ধরালেন সমর্থকরা

শেষ আপডেট: 31 January 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো : অনেক আশা নিয়ে শুক্রবার সাত-সকালে খেলা দেখতে এসেছিলেন। প্রায় ১৩ বছর পর আবারও রনজি ট্রফিতে কামব্য়াক করেছেন বিরাট কোহলি। আশা ছিল, এই ম্যাচে তাঁর ব্যাট থেকে হয়ত একটা ঝকঝকে শতরান দেখতে পাওয়া যাবে। কিন্তু, সমর্থকদের সেই আশা পূরণ হল না। মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন বিরাট কোহলি। আর বিরাট আউট হতেই স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা রাগের মাথায় কার্যত কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়েন। আগুন ধরিয়ে দেন স্টেডিয়ামে।

জানুয়ারির শেষ সপ্তাহে সকালবেলা দিল্লি শহরের ঘুমটা একটু দেরি করেই ভাঙে। কিন্তু, শুক্রবার (৩১ জানুয়ারি) সকালের ছবিটা ছিল একেবারে আলাদা। এদিনই যে কোহলি দিল্লির হয়ে ব্যাট করতে নামবেন, তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছিল। সকলেই আশা করেছিল, বিরাটের ব্যাট থেকে আবারও একটা ঝকঝকে ইনিংস হয়ত দেখতে পাওয়া যাবে। আর এমন একটা ইনিংস মাঠে বসে উপভোগ করতে পারলে যে উইকএন্ডটা একেবারে জমে যেত, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না।

এই ম্যাচে যশ ধূল আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন কিং কোহলি। কিন্তু, মাত্র ৬ রান করেই তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। ২৪ ওভারে বল করতে এসেছিলেন হিমাংশু সাংওয়ান। ওভারের চতুর্থ ডেলিভারিতেই কুপোকাত হয়ে যান বিরাট। অফ-স্টাম্পের বাইরের একটা বল ড্রাইভ করতে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার। কিন্তু, বলটা তাঁর অফ-স্টাম্প উড়িয়ে দেয়। এরপর মাথা নীচু করে মাঠ ছাড়লেন কোহলি। চোখের সামনে এই দৃশ্য দেখার পর কোহলির সমর্থকরা আর মাথা ঠাণ্ডা রাখতে পারেননি। স্টেডিয়ামে তাঁরা আগুন ধরিয়ে দেন।

বিরাট আউট হতেই গোটা স্টেডিয়ামের ছবিটা কার্যত চোখের পলকে বদলে যায়। গত ২ দিন ধরে কোহলিকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, সেই আশায় কার্যত বিরাট নিজেই জল ঢেলে দিলেন। কোহলি যখন ফিরে যাচ্ছিলেন, সেইসময় দিল্লির স্কোর ছিল ৮৬ রানে ৩ উইকেট। এই আউটের পর ফ্যানেরাও মাঠ ছাড়তে শুরু করে দেন।

উল্লেখ্য, শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজা ছাড়া চলতি রনজি ট্রফিতে টিম ইন্ডিয়ার আর কোনও ব্যাটারই নজর কাড়তে পাারেননি। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা দুই ইনিংসে যথাক্রমে ৩ এবং ২৮ রান করে আউট হয়ে যান।

পাশাপাশি এই ম্যাচে যশস্বী জয়সওয়াল ৪ এবং ২৬ রান করতে পারেন। এর পাশাপাশি সৌরাষ্ট্রের বিরুদ্ধে ঋষভ পন্থ প্রথম ইনিংসে ১ এবং দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেছিলেন। এরপর কোহলিও দিল্লির হয়ে খেলতে নেমে একেবারে নজর কাড়তে পারলেন না। মাত্র ৬ রান করেই তিনি আউট হয়ে যান।


```