Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

প্রিমিয়ার লিগ জমে উঠেছে, খেতাবের গন্ধ পাচ্ছে আর্সেনাল! ম্যান সিটি পয়েন্ট দিল চেলসিকে

ইংলিশ প্রিমিয়ার লিগ জমে উঠেছে এবার। একদিকে শীর্ষস্থান ধরে খেতাবের দিকে ছুটছে লিভারপুল। অন্যদিকে তাদের ধরার জন্য পিছনেই রয়েছে আর্সেনাল।

প্রিমিয়ার লিগ জমে উঠেছে, খেতাবের গন্ধ পাচ্ছে আর্সেনাল! ম্যান সিটি পয়েন্ট দিল চেলসিকে

শেষ আপডেট: 18 February 2024 19:46

দ্য ওয়াল ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লিগ জমে উঠেছে এবার। একদিকে শীর্ষস্থান ধরে খেতাবের দিকে ছুটছে লিভারপুল। অন্যদিকে তাদের ধরার জন্য পিছনেই রয়েছে আর্সেনাল। বার্নলের মাঠে গিয়ে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে ফিরেছে তারা।

গানারদের হয়ে জোড়া গোল করেন বুকায়ো সাকা। একটি করে গোল করেন মার্টিন ওডেগার্ড, লিয়ান্দ্রো ত্রেসার্ড এবং কায় হাভার্টজ। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জিতল আর্সেনাল।

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গানাররা। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যান সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে বিপদে পড়ল ম্যান সিটি। চেলসির  বিরুদ্ধে খেলতে নেমে ১-১ ড্র করেছে। দুই পয়েন্ট রেখে এল তারা।  

শেষ মুহূর্তে ৮৩ মিনিটে রদ্রির গোলে কোনওমতে হার রোধ করেছে পেপ গুয়ার্দিয়লার ছেলেরা। ম্যাচের ৪২ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় চেলসি। মোরিসিও পোচেত্তিনো এরপর জমাট ডিফেন্স তৈরি করেন। যে কারণে, গোল পেতে সমস্যায় পড়তে হয় ম্যান সিটিকে।

এই ড্রয়ের ফলে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট হারিয়ে চ্যাম্পিয়নের লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে ম্যান সিটি। ২৪ ম্যাচে এখন তাদের পয়েন্ট ৫৩। তারা তিনে রয়েছে।


```