Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

টিম ইন্ডিয়ার জার্সি গায়ে এড শিরান, দেশি অবতারে গুরগাঁওয়ের মঞ্চ কাঁপালেন পপ তারকা

দুয়ারে কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে দেশের আমজনতার আবেগের স্রোতে গা ভাসালেন ইংল্যান্ডের পপ তারকা এড শিরানও।

টিম ইন্ডিয়ার জার্সি গায়ে এড শিরান, দেশি অবতারে গুরগাঁওয়ের মঞ্চ কাঁপালেন পপ তারকা

এড শিরান

শেষ আপডেট: 17 February 2025 13:47

দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে দেশের আমজনতার আবেগের স্রোতে গা ভাসালেন ইংল্যান্ডের পপ তারকা এড শিরানও। গায়ে টিম ইন্ডিয়ার জার্সি, গাইলেন নিজের গানের সঙ্গে বলিউডি হিটের ম্যাশ-আপ! সবমিলিয়ে শিরানের ভারত ট্যুরের বিদায়লগ্নটি তামাম অনুরাগীদের চোখে স্মরণীয় হয়ে রইল।

উল্লেখ্য, সম্প্রতি এদেশে সংগীত-সফরে এসেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী এই পপ স্টার। সফরের নাম ‘ম্যাথমেটিক্স’ ট্যুর। সেজন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন শিরান। কখনও অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে চুটিয়ে আড্ডা মেরেছেন। কখনও ব্যাক স্টেজে শিল্পা রাওয়ের সঙ্গে রিহার্সালে মেতে উঠেছেন। দক্ষিণী ছায়াছবির গানেও গলা মিলিয়েছেন শিরান।

এবার গুরগাঁওয়ের লেসার ভ্যালি গ্রাউন্ডে আয়োজিত কনসার্টে তিনি হাজির হলেন দেশি অবতারে। তাঁর স্বদেশ ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দল হলেও কোহলিদেরই চিয়ার আপ করতে দেখা গেল তাঁকে। মঞ্চ থেকে আওয়াজ তুললেন, দর্শকদের সোল্লাস চিৎকারের প্রত্যুত্তরে গাইলেন গান। তারপর অল্প কথায় জানালেন এই কয়েকদিন যাবৎ ভারতবাসের অভিজ্ঞতার কথা: ‘এটা অদ্ভুত অনুভূতি। গতকাল আমি পুরোনো দিল্লি গেছিলাম… কী সুন্দর জায়গা! আমায় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।‘

বস্তুত, ভারতে শিরানের যা সমর্থক সংখ্যা, তাতে এভাবে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে কনসার্টে যাওায়াটা স্রেফ স্টাইল স্টেট্মেন্ট নয়। দেশের অনুরাগীদের সঙ্গে এতটাই একাত্ম তিনি যে, ক্রিকেট জ্বরের আবহে তামাম ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাসের প্রতিদান এভাবেই ফিরিয়ে দিয়েছেন বিখ্যাত পপ তারকা।


```