Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

শেষ বাজারে মাত ইস্টবেঙ্গলের, পাকা হল রাজু, আদিল, রোমিও ফার্নান্দেজ

দ্য ওয়াল ব্যুরো: ট্রান্সফার উইন্ডোর শেষদিনে বাজার মাত করল ইস্টবেঙ্গল (eastbengal)। তারা দলগঠনে নেমেছিল অনেক পরে চুক্তি জট সমাধান হতেই। মঙ্গলবারই ফিফা (fifa) ট্রান্সফার উইন্ডোর (window) শেষদিন ছিল। চুক্তি জট সমাধানের পরে তারা সময় পেয়েছিল

শেষ বাজারে মাত ইস্টবেঙ্গলের, পাকা হল রাজু, আদিল, রোমিও ফার্নান্দেজ

শেষ আপডেট: 31 August 2021 15:00

দ্য ওয়াল ব্যুরো: ট্রান্সফার উইন্ডোর শেষদিনে বাজার মাত করল ইস্টবেঙ্গল (eastbengal)। তারা দলগঠনে নেমেছিল অনেক পরে চুক্তি জট সমাধান হতেই। মঙ্গলবারই ফিফা (fifa) ট্রান্সফার উইন্ডোর (window) শেষদিন ছিল। চুক্তি জট সমাধানের পরে তারা সময় পেয়েছিল ছয়দিনের মতোই। তার মধ্যেই দলের কর্তারা ফ্রি ফুটবলারদের তুলে নিয়েছেন। আগেই যেহেতু তালিকা তৈরি ছিল, সেই কারণে ফুটবলার নিতে অসুবিধে হয়নি। যদিও লাল হলুদ শিবিরে এবার বেশি ফুটবলার এসেছে লোনের মাধ্যমে। এদিন ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন হীরা মন্ডল, অমরজিৎ সিং। এমনকি জ্যাকিচাঁদ সিং কিংবা রাজু গায়কোয়াড়ের সঙ্গেও চুক্তি হয়েছে। কেরল থেকে জিষ্ণু বালাকৃষ্ণাণ, নাওরেম মহেশকে দলে নেওয়া হয়েছে। ২৫ বছরের মিডফিল্ডার সৌরভ দাসের সঙ্গেও কর্তাদের কথা হয়ে গিয়েছে। তিনিও এ মরসুমে খেলবেন। রোমিও ফার্নান্দেজের সঙ্গেও চুক্তি হওয়ার পথে। একটা সময় এটিকে-মোহনবাগানে খেলে গিয়েছেন রোমিও। এটিকে-মোহনবাগান থেকে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য চলে গেলেও তিনি লাল হলুদে যোগ দেবেন না, এমনই খবর। কারণ অরিন্দম যা অর্থ চেয়েছেন, সেটি দেবে না শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। আরও পড়ুন: ক্রিকেটে আর চলবে না ‘স্টেইনগান’, ৩৮‘য়ে অবসর, খেলবেন না আইপিএলও গোলরক্ষকের ভূমিকায় দেখা যাবে শঙ্কর রায়, মিরশাদ মির্চু ও শুভমকে। অমরজিৎ সিং ও সৌরভ দাস সেন্ট্রাল মিডফিল্ডের দায়িত্বে থাকতে পারেন। দলের সেন্ট্রাল ব্যাকে দেখা যেতে পারে আদিল খান, রাজু গায়কোয়াড়, জয়নে লোরেঙ্কো, ভানলাল জুইডিকা। https://twitter.com/sc_eastbengal/status/1432702557697216523 রাইট ব্যাকে খেলবেন সারিন ফার্নান্ডেজ, অঙ্কিত মুখোপাধ্যায়, যিনি গতবারও দলে ছিলেন। হীরা লেফটব্যাক পজিশনে থাকবেন। স্ট্রাইকারের তালিকায় এখনও শুভ ঘোষ, এডমুণ্ড লালরিনডিকাকে নেওয়ার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত দক্ষ গোলগেটার পাওয়া যায়নি, সেটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিদেশীদের তালিকা ক্লাব থেকে প্রকাশ করা হচ্ছে না। আন্তর্জাতিক উইন্ডো ফের জানুয়ারিতে খুলবে। কোচ রবি ফাউলার কাদের নিয়ে আসেন, সেটিও দেখার বিষয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'    

```