Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ব্রাজিলের স্বপ্নভঙ্গ, মেসির হাতে কাপ, রবিবাসরীয় সকালে উৎসবে উল্লাসে মাতল তিলোত্তমা

দ্য ওয়াল ব্যুরো: যেন শারদোৎসবের মেজাজ ফিরল। যেন মনে হল মহালয়ার সকাল, এমনই আমেজ ছিল বাঙালির। মহালয়ার দিন সাতসকালে যেমন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনতে রেডিও কানে নেয় বাঙালি। ঠিক তেমনি ছিল রবিবার কাক ভোরের মেজাজ। টিভিতে কোপা ফাইনাল ম্য

ব্রাজিলের স্বপ্নভঙ্গ, মেসির হাতে কাপ, রবিবাসরীয় সকালে উৎসবে উল্লাসে মাতল তিলোত্তমা

শেষ আপডেট: 11 July 2021 04:34

দ্য ওয়াল ব্যুরো: যেন শারদোৎসবের মেজাজ ফিরল। যেন মনে হল মহালয়ার সকাল, এমনই আমেজ ছিল বাঙালির। মহালয়ার দিন সাতসকালে যেমন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনতে রেডিও কানে নেয় বাঙালি। ঠিক তেমনি ছিল রবিবার কাক ভোরের মেজাজ। টিভিতে কোপা ফাইনাল ম্যাচ দেখতে হবে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল ফুটবল প্রেমী জনতা। সাত সকালে চায়ের কাপ ও আর্জেন্টিনার জয়, দুটিই সমান তালে উপভোগ করলেন সবাই। ব্রাজিল প্রেমীদের মন খারাপ, তারা ঘরের মাঠেও জিততে পারল কোপার আসর। কোচ তিতের জন্যও মন ব্যথাতুর, এত ভাল দলকে খেলিয়েও শেষ রক্ষা করতে পারলেন না। তারপরেও লিওনেল মেসির জন্য অকৃত্রিম ভালবাসা ছিল টালা থেকে টালিগঞ্জের, কিংবা হাওড়া থেকে বালিগঞ্জের, উত্তর কলকাতায় সকাল থেকে যুবকেরা রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, তাদের হাতে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা ছিল। ২১ মিনিটে ডি’মারিয়ার গোলের পর থেকেই জায়গা নিয়ে নেন আর্জেন্টিনা সমর্থকরা। তাঁদের আক্ষেপও ছিল মেসির একটা গোল থাকলে ভাল হতো। তিনি সেই সুযোগ পেয়েছিলেন একেবারে শেষে, কিন্তু পারেননি লক্ষ্য ভেদ করতে। ব্রাজিলের খেলা দেখে যতটা না হতাশ, তারচেয়েও বেশি খুশি মেসির হাতে কাপ ওঠার কারণে। এত বড় তারকা, অথচ দেশের হয়ে কাপ ছিল না, সেই জন্য মেসির জন্য প্রার্থনা ছিল সমর্থকদের। সেই আশা পূরণ হয়েছে তাঁদের। মেসির মতো তারকার হাতে কোনও দেশের হয়ে ট্রফি থাকবে না, এটা মানা যায় না, তাই সবাই মিলে এই নিয়ে ফুটবল দেবতার কাছে আর্জি জানিয়েছিলেন, সেই স্বাদ পূরণ হয়েছে। নেমারকেও দেখা গিয়েছে, মেসিকে আলিঙ্গন করে কানে কানে কথা বলতে। হয়তো এটাই বলতে চেয়েছেন, বন্ধু, তোকে দিলাম এই কাপ, না হলে যে বড় আক্ষেপ থেকে যেত দুনিয়ার। সকাল সাড়ে সাতটার কাছে খেলা শেষ হতেই আর্জেন্টিনা সমর্থকরা রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। কারোর হাতে মেসির প্ল্যাকার্ড, কারোর হাতে মারাদোনার ছবি, তিনিও যে ছিলেন এদিন মারাকানায়।

```