Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

CSK IPL 2025 Schedule: হতে পারে এটাই ধোনির শেষ মরশুম! কবে খেলতে আসবেন ইডেন গার্ডেন্সে?

অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে কবে খেলতে আসবেন ধোনি?

CSK IPL 2025 Schedule: হতে পারে এটাই ধোনির শেষ মরশুম! কবে খেলতে আসবেন ইডেন গার্ডেন্সে?

চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 16 February 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দলের শক্তিশালী স্তম্ভ। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও, তাঁর জনপ্রিয়তায় আজ পর্যন্ত বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। যদিও এখনও পর্যন্ত তিনি আইপিএল টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে যাচ্ছেন।

২০০৮ সালে শুরু হয়েছিল আইপিএল টুর্নামেন্ট। সেই তখন থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে জড়িয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনির নাম। মাঝখানে কয়েকবার শোনা গিয়েছিল যে তিনি এই টুর্নামেন্ট থেকে অবসর গ্রহণ করতে পারেন। ইতিমধ্য়ে ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেও, উইকেটকিপার-ব্যাটার হিসেবে এখনও খেলে যাচ্ছেন তিনি। এবার তো ফ্র্যাঞ্চাইজি তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করেছে। 

তবে অনেকেই আশঙ্কা করছেন, এটাই হয়ত ধোনির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। আর এই আশঙ্কাই কুড়ে কুড়ে খাচ্ছে গোটা দেশের ক্রিকেট সমর্থকদের। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন যে কলকাতার ইডেন গার্ডেন্সে কবে খেলতে আসবেন ধোনি? আসুন, সেটাই দেখে নেওয়া যাক।

কবে-কোন দলের বিরুদ্ধে কখন খেলতে নামবে চেন্নাই সুপার কিংস, আসুন দেখে নিই:

২৩ মার্চ (রবিবার) – বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
২৮ মার্চ (শুক্রবার) – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
৩০ মার্চ (রবিবার) – বনাম রাজস্থান রয়্যালস, গুয়াহাটি, সন্ধ্যা ৭:৩০
৫ এপ্রিল (শনিবার) – বনাম দিল্লি ক্যাপিটালস, চেন্নাই, বিকেল ৩:৩০
৮ এপ্রিল (মঙ্গলবার) – বনাম পঞ্জাব কিংস, মুল্লানপুর, সন্ধ্যা ৭:৩০
১১ এপ্রিল (শুক্রবার) – বনাম কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
১৪ এপ্রিল (সোমবার) – বনাম লখনউ সুপার জায়ান্টস,  লখনউ, সন্ধ্যা ৭:৩০
২০ এপ্রিল (রবিবার) – বনাম মুম্বই ইন্ডিয়ান্স, মুম্বাই, সন্ধ্যা ৭:৩০
২৫ এপ্রিল (শুক্রবার) – বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ,  চেন্নাই – সন্ধ্যা ৭:৩০
৩০ এপ্রিল (বুধবার) – বনাম পঞ্জাব কিংস, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
৩ মে (শনিবার) – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭:৩০
৭ মে (বুধবার) – বনাম কলকাতা নাইট রাইডার্স, কলকাতা, সন্ধ্যা ৭:৩০
১২ মে (সোমবার) – বনাম রাজস্থান রয়্যালস, চেন্নাই, সন্ধ্যা ৭:৩০
১৮ মে (রবিবার) – বনাম গুজরাত টাইটান্স, আহমেদাবাদ, বিকেল ৩:৩০

অর্থাৎ, লিগ পর্যায়ের ম্যাচে আগামী ৭ মে কলকাতার বিরুদ্ধে অ্য়াওয়ে ম্যাচ খেলতে আসবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনিও। এটাই কি ক্রিকেটের নন্দনকাননে মাহির শেষ পারফরম্যান্স? সমর্থকদের আশা, তেমনটা একেবারেই নয়। নকআউট পর্বে উঠলে ফাইনাল ম্যাচেও ইডেন গার্ডেন্সেই খেলবে চেন্নাই। আপাতত সিএসকে কেমন পারফরম্যান্স করে, সেটাই দেখার।


```