
ম্যান ইউনাইটেড বনাম চেলসির ম্যাচ
শেষ আপডেট: 5 April 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে খেলার জন্ম বিলেতে। সেটা আরও একবার প্রমাণ হল প্রিমিয়ার লিগের ম্যাচে।
দুর্দান্ত এক ম্যাচ! যাকে বলে একেবারে ছবির মতো। ম্যান ইউনাইটেড ও চেলসির মধ্যে এই ম্যাচ যেমন ছিল রোমাঞ্চকর, ফলাফল তেমনি অবিশ্বাস্য।
দর্শকরা তো ধরেই নিয়েছিল, দারুণ একটি জয় পেতে যাচ্ছে ম্যান ইউ। কিন্তু সেটি হয়নি।
অতিরিক্ত সময়েরও শেষ মুহূর্তে দুই মিনিটের মধ্যে দুই গোল দিলো চেলসি। এতে ৭ গোলের থ্রিলার ম্যাচে ম্যান ইউকে অবিশ্বাস্যভাবে হারিয়েই দিয়েছে চেলসি।
বৃহস্পতিবার রাতে ম্যান ইউর ঘরের মাঠ স্টাম্পফোর্ড ব্রিজে ম্যাচের মূল সময়ে ঘরের দল এগিয়ে ছিল ৩-২ ব্যবধানে। এরপর অতিরিক্ত সময়ের চেলসির কোল পালমারের টানা দুটি গোলে বদলে যায় খেলার চিত্র। ম্যান ইউর ঘরের মাঠ থেকে ৪-৩ গোলে জয় ছিনিয়ে নিয়েছে চেলসি।
৩-২ ব্যবধানে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ের ১০ মিনিটে পেনাল্টি পেয়ে যায় চেলসি। সেই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন পালমার। এর ১ মিনিট পর ম্যানইউর সমর্থকদের স্তব্ধ করে দেন পালমার। এনজো ফার্নান্দেজের পাসে বাঁপায়ের শটে ঘরের দলের জালে আবারও বল জড়িয়ে দেন তিনি। পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।
এর আগে ম্যাচের ৪ মিনিটে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধানে ২-০ করেন পালমার।
৩৪ মিনিটে চেলসির প্রথম গোল শোধ করেন আলেজান্দ্রে গার্নেচো। এতে ব্যবধান দাঁড়ায় ২-১। এর ৫ মিনিট পর ফের গোল পায় ম্যানইউ। এবার ম্যান ইউর হয়ে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ৩৯ মিনিটে ২-২ গোলে সমতায় ফেরে ম্যানইউ।
৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গার্নেচো। এতে ৩-২ গোলে এগিয়ে যায় ম্যান ইউ। এই লিড ম্যাচের মূল সময়ের শেষ পর্যন্ত ধরে রাখলেও শেষের নাটকীয়তায় ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় ম্যান ইউকে।