
শেষ আপডেট: 19 January 2020 17:01
খেলা শুরুর কয়েক মিনিট আগে দুনম্বর গ্যালারির মাঝে যখন এই টিফো, পরের মিনিটেই ইস্টবেঙ্গল গ্যালারিতে ঝোলানো হল লম্বা আর একটি টিফো। তাতে লেখা, "রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়।" এক গ্যালারিতে উঠে এল, দেশ ভাগের সময়ে 'এপার বাংলার' বুক দিয়ে আগলানোর ছবি আর এক গ্যালারিতে উঠে এল উদ্বাস্তু মানুষের, ভিটেহীন জনতার লড়াইয়ের কাহিনী।
কিন্তু খেলার মাঠে এই ধরনের রাজনৈতিক টিফো কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও যাঁরা এই টিফো প্রস্তুত করে মাঠে নিয়ে গিয়েছিলেন, তাঁরা বলছেন খেলার মাঠে অতীতেও বহুবার রাজনৈতিক স্লোগান দেখা গিয়েছে।
কিন্তু কারা এই টিফো বানালেন? মনে করা হচ্ছে বাম ছাত্র-যুবরাই রয়েছেন এর পিছনে। বহু বাম কর্মী তাঁদের ফেসবুক দেওয়ালে 'নো এনআরসি,নো সিএএ' লেখা পোস্টার হাতে ছবি দিতে দেখা গিয়েছে। যদিও দলীয় পরিচয় কোথাও সামনে আসেনি। তবে দু'দলের অনেক সমর্থকই এই টিফোতে আপত্তি জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, খেলার মাঠে এসব কাঙ্ক্ষিত নয়।
