Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

বিশ্বকাপের আগে লারার খোঁচা, ভারত ভাল দল, কিন্তু চ্যাম্পিয়নের কৌশল জানে না!

টি ২০ বিশ্বকাপ শুরুর আগে জানালেন ব্রায়ান লারাও। তিনিও বলেছেন, আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন না হলে পরিস্থিতি বদল হবে না ভারতের। ফাইনালে যাওয়া এক, আর চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা জানা এক বিষয়।

বিশ্বকাপের আগে লারার খোঁচা, ভারত ভাল দল, কিন্তু চ্যাম্পিয়নের কৌশল জানে না!

ব্রায়ান লারা সেমিতে দেখছেন ভারতকে।

শেষ আপডেট: 31 May 2024 21:50

দ্য ওয়াল ব্যুরো: আইসিসি ট্রফিতে ভারতের এক যুগের বেশি সাফল্য নেই। রানার্স হয়তো হয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বহুদিন ধরে এই কথাটি বলে এসেছেন।

টি ২০ বিশ্বকাপ শুরুর আগে জানালেন ব্রায়ান লারাও। তিনিও বলেছেন, ‘‘আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন না হলে পরিস্থিতি বদল হবে না ভারতের। ফাইনালে যাওয়া এক, আর চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা জানা এক বিষয়। সেটাই এবার খুঁজে বের করতে হবে ভারতীয় দলকে।’’

ত্রিনিদাদ রাজপুত্র এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন। তিনি একটি টিভি চ্যানেলে জানিয়েছেন, ‘‘ভারত ভাল দল সন্দেহ নেই। দলে অনেক তারকা, সবাই প্রায় ম্যাচ উইনার। কার কথা আলাদাভাবে বলব! কিন্তু আসল সময়ে তাদের কৌশল খাটে না। এটা ওদের বুঝতে হবে।’’

ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের এটাই শেষ সফর। তিনি আর কোচ থাকবেন না। লারার মতে, ‘‘রাহুল নিশ্চয়ই চাইবেন বিদায়ী সফর রাঙিয়ে রাখতে। উনি ভাল কোচ, ক্রিকেট বোঝেন। কিন্তু দলের ছেলেদের বলতে হবে অল্পেতে সন্তুষ্ট থাকলে চলবে না।’’

লারা আগেই জানিয়েছিলেন তিনি ভারতকে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন। তারপর রোহিতদের ভবিষ্যৎ কী হবে তিনি জানেন না। তিনি শেষ চারে ভারত ছাড়াও আফগানিস্তানকে রেখেছেন এশিয়ার দল হিসেবে। তিনি পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সেমিতে রাখেননি। 


```