Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

অস্ট্রেলিয়ায় দেখা মিলল আরেক ঋষভের! পথ দুর্ঘটনায় আহত তারকা ওপেনার

ব্যানক্রফট না খেললে অ্যারণ হার্ডি ম্যাচে নামতে পারবেন। ক্রিকেট অস্ট্রেলিয়া যে তথ্য দিয়েছে, তাতে জানা গিয়েছে, সিডনির রাস্তায় বাইক চালাচ্ছিলেন।

অস্ট্রেলিয়ায় দেখা মিলল আরেক ঋষভের! পথ দুর্ঘটনায় আহত তারকা ওপেনার

শেষ আপডেট: 20 March 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্থ। ২০২২ সালের ডিসেম্বরে ওই দুর্ঘটনার পরে ঋষভের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। বুধবারই অবশ্য দিল্লি ক্যাপিটালসের তরফে ঋষভের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।

ঋষভ ওই দুর্ঘটনার পরেও ক্রিকেটের মূলস্রোতে ফিরে এসেছেন। এবার অস্ট্রেলিয়ায় একইভাবে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন দলের ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। ঋষভ চার চাকা চালাচ্ছিলেন। ব্যানক্রফট বাইক চালাতে গিয়ে প্রাণে বাঁচলেন।

গুরুতর আহত হওয়ার পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের ফাইনাল খেলতে পারবে না। শেফিল্ড শিল্ডের ফাইনালটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার মধ্যে খেলা হবে।  

ব্যানক্রফট না খেললে অ্যারণ হার্ডি ম্যাচে নামতে পারবেন। ক্রিকেট অস্ট্রেলিয়া যে তথ্য দিয়েছে, তাতে জানা গিয়েছে, সিডনির রাস্তায় বাইক চালাচ্ছিলেন। আচমকা ডিভাইডারে ধাক্কা লাগলে বাইক থেকে ছিটকে পড়েন ব্যানক্রফট। তাতেই মাথায় আঘাত লাগে নামী তারকার। মাথায় এতটাই চোট লেগেছে যে, স্ক্যানও করাতে হয়েছে।

প্রসঙ্গত, ৩১ বছর বয়সি এই ডানহাতি ব্যাটার জাতীয় দলের নির্ভরযোগ্য নাম। তিনি বিগ ব্যাশ লিগে খেলেন সিডনি থান্ডার্সের হয়ে।  


```