Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

দীপাবলিতে আলোর রোশনাই সুদীপের ব্যাটে, ক্রিকেটে জয় দিয়ে অভিযান শুরু বাংলার

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে (Deepavali) বাংলা (Bengal) ক্রিকেটের দুরন্ত জয়। সৈয়দ মুস্তাক আলি টি ২০ ক্রিকেটে (T20 Cricket) গুয়াহাটির ম্যাচে বাংলা প্রথম ম্যাচে হারাল সাত উইকেটে, প্রতিপক্ষ ছিল ছত্তিশগড়। বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে দারুণ খেলেছিলে

দীপাবলিতে আলোর রোশনাই সুদীপের ব্যাটে, ক্রিকেটে জয় দিয়ে অভিযান শুরু বাংলার

শেষ আপডেট: 4 November 2021 16:06

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে (Deepavali) বাংলা (Bengal) ক্রিকেটের দুরন্ত জয়। সৈয়দ মুস্তাক আলি টি ২০ ক্রিকেটে (T20 Cricket) গুয়াহাটির ম্যাচে বাংলা প্রথম ম্যাচে হারাল সাত উইকেটে, প্রতিপক্ষ ছিল ছত্তিশগড়। বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে দারুণ খেলেছিলেন সুদীপ চট্টোপাধ্যায়, তাঁকে এই দলের অধিনায়কও করা হয়েছিল। বাদ যান সিনিয়র তারকা অনুষ্টুপ মজুমদার। কিন্তু মরসুমের প্রথম ম্যাচে বাংলাকে দুর্দান্ত জয় এনে দিলেন সুদীপ, তাঁর ক্যাপ্টেনস নকের মাধ্যমে। গুয়াহাটিতে টস জিতে ছত্তিশগড়কে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। নির্ধারিত ২০ ওভারে ছত্তিশগড় ৭ উইকেটের বিনিময়ে ১১৮ রান তোলে। অখিল হারওয়াদকর ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬০ বলে ৭৩ রান করেন। অজয় মণ্ডল করেন ২৫ রান। আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটে সূর্যাস্ত, দেশে ফিরে লজ্জায় মুখ লুকোবেন ক্রিকেটাররা মুকেশ কুমার ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন ঋত্ত্বিক, আকাশ দীপ, শাহবাজ আহমেদ ও করণ লাল। শাহবাজ ৩ ওভারে মাত্র ৬ রান খরচ করেন। করণ ৪ ওভারে খরচ করেন ১৪ রান। ঈশান পোড়েল ২ ওভার বোলিং করে ১৪ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি। পালটা ব্যাট করতে নেমে বাংলা ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৯ রান তুলে নেয়। ১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় বাংলা। সুদীপ ৫১ রান করে অপরাজিত থাকেন। ৪৬ বলের ইনিংসে তিনি ৫টি বাউন্ডারি মারেন। ঋদ্ধিমান সাহা ৪টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৪ রান করে আউট হন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```