Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

রঞ্জি ট্রফি এবার দুই পর্যায়ে, টস তুলে দিচ্ছে বিসিসিআই!

রঞ্জি ট্রফি দুই পর্যায়ে হবে, এমনটাই জানিয়েছে বিসিসিআই। ভারতীয় দল এই সময়ে আমেরিকায় রয়েছে। কিন্তু তারমধ্যেই ভারতীয় বোর্ড ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের সূচি ঘোষণা করেছে।

রঞ্জি ট্রফি এবার দুই পর্যায়ে, টস তুলে দিচ্ছে বিসিসিআই!

শেষ আপডেট: 7 June 2024 21:34

দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফি চলতি মরশুম থেকে দুই পর্যায়ে হবে, এমনটাই জানিয়েছে বিসিসিআই। ভারতীয় দল এই সময়ে আমেরিকায় রয়েছে। কিন্তু তারমধ্যেই ভারতীয় বোর্ড ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের সূচি ঘোষণা করেছে।

ঘরোয়া ক্রিকেটে দলীপ ট্রফি দিয়ে শুরু হবে ঘরোয়া প্রতিযোগিতা। সেপ্টেম্বরে শুরু হবে ওই প্রতিযোগিতা। তারপর ইরানি ট্রফি হবে। অক্টোবরে রঞ্জি ট্রফি হবে। দুটি ভাগে হবে রঞ্জি ট্রফি। রঞ্জি মাঝে বিরতি থাকবে। সেইসময় হবে মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি।

বোর্ড কর্তাদের এই নিয়ে বক্তব্য, রঞ্জি ট্রফি দুই ভাগে করলে ক্রিকেটাররা সাময়িক বিরতি নিয়ে আবারও চেনা ছন্দে ফিরতে পারবে। কারণ অনেক দলই চোট সমস্যায় পড়ে। কোনও দলের আবার পারফরম্যান্স জনিত সমস্যা থাকে। 

সিকে নাইডু ট্রফিতে এবার নয়া নিয়ম চালু হতে চলেছে। ওই ট্রফিতে উঠে যাচ্ছে টস। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট হবে। বহুক্ষেত্রে দেখা যায়, আয়োজক দল নিজেদের সুবিধে মতো পিচ তৈরি করে। বোর্ড কর্তারা ঘরোয়া ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্যই এমন পন্থা অবলম্বন করছেন। টসের বদলে কী পদ্ধতি নেওয়া হবে, সেটিও জানিয়ে দেবে বোর্ড। 

সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের সভাপতি থাকাকালীন বলেছিলেন, তিনি দেশের সব ক্রিকেট কেন্দ্রে দ্রুতগতির পিচ বানাতে চান। কারণ বিদেশের মাঠে গিয়ে আরও অপদস্থ হতে হয় ঘরের দলকে। এবারও সেরকম পরিকল্পনা নিতে চান কর্তারা।


```