Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

ঘরের মাঠে হার মানল বার্সেলোনা, এমবাপের জোড়া গোলে সেমিতে পিএসজি

এই ম্যাচে রেফারি ছিলেন ইস্তভান কোভাস্ক। তিনি দু’দল মিলিয়ে মোট ১২টি কার্ড দেখান। যার মধ্যে তিনটি লাল কার্ড। বার্সা কোচ জাভিকে পর্যন্ত লাল কার্ড দেখান রেফারি।

ঘরের মাঠে হার মানল বার্সেলোনা, এমবাপের জোড়া গোলে সেমিতে পিএসজি

এমবাপের জোড়া গোলে বার্সেলোনাকে ১ - ৪ গোলে হারিয়ে সেমিতে পিএসজি - সংগৃহীত ছবি ।

শেষ আপডেট: 17 April 2024 18:39

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দৌড় শেষ হয়ে গেল। তারা ঘরের মাঠে পিএসজি-র কাছে ১-৪ গোলে চূর্ণ হল। ম্যাচে পিএসজি-র পক্ষে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। তিনি টুর্নামেন্টে শুরু থেকে ছন্দে ছিলেন না।

আসল সময়ে এসে জ্বলে উঠলেন ফরাসি তারকা। বার্সেলোনা ও পিএসজি-র দুটি লেগ মিলিয়ে ফল হল ৬-৪। বার্সেলোনা হেরে যাওয়ায় সঙ্কটে নামী ক্লাব দলটি। এই ম্যাচে রেফারি ছিলেন ইস্তভান কোভাস্ক। তিনি দু’দল মিলিয়ে মোট ১২টি কার্ড দেখান। যার মধ্যে তিনটি লাল কার্ড। বার্সা কোচ জাভিকে পর্যন্ত লাল কার্ড দেখান রেফারি। সেই নিয়ে ম্যাচ শেষে বিস্ফোরক জাভি। তিনি বলেছেন, রেফারি আমাদের খেলানোর নামে খুন করেছেন!

খেলায় প্রথম গোল করে এগিয়ে যায় বার্সেলোনা। ১২মিনিটে রাফায়িনা গোল করে এগিয়ে দিয়েছিলেন। সেইসময় মনে হচ্ছিল এই ম্যাচেও বার্সা নিজেদের দূর্গ বজায় রাখবে। প্রথম লেগের ম্যাচে বার্সা ৩-২ গোলে হারিয়েছিল পিএসজি-কে।

এদিন দুটি গোল দিলেও তারা অঙ্কের হিসেবে বেরিয়ে যায়। কিন্তু পিএসজি বিরতির পরে চার গোল দেওয়ায় সব সমীকরণ বদলে যায়। ২৯ মিনিটে তারমধ্যে রোনাল্ড আরুজো লাল কার্ড দেখেন। তিনি মাঠের বাইরে চলে যাওয়ায় বার্সা কমজোরি হয়ে গিয়েছিল।

ম্যাচের ৪০ মিনিটে প্যারিসের দলটির পক্ষে ওসুমানু ডেম্বেলে গোল করে সমতা ফেরান খেলায়। বাকি তিনটি গোল করেছেন এমবাপে (২) ও ভিতিনহা। এভাবেও যে ম্যাচে ফিরে আসা যায়, দুর্দান্ত খেলে সেটাই প্রমাণ করল তারা। 

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে পিএসজি এবার খেলবে ডর্টমুন্ডের বিরুদ্ধে। জার্মানির যে দলটি অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে।


```