Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

আর্সেনালের ডাবল গোলের হ্যাটট্রিকে ইতিহাস, বিপক্ষের মাঠে দুরন্ত জয়

গত মাসেই ওয়েস্টহ্যামকে তাদের মাঠে হারিয়েছিল ৬-০ গোলে। সবশেষ অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে হারায় ৫-০তে। 

আর্সেনালের ডাবল গোলের হ্যাটট্রিকে ইতিহাস, বিপক্ষের মাঠে দুরন্ত জয়

শেষ আপডেট: 5 March 2024 13:03

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই ওয়েস্টহ্যামকে তাদের মাঠে হারিয়েছিল ৬-০ গোলে। সবশেষ অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে হারায় ৫-০তে। 

এবার শেফিল্ড ইউনাইটেডের মাঠে খেলতে গিয়ে ৬-০ ব্যবধানের বিশাল জয় পেল আর্সেনাল।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন অ্যাওয়ে ম্যাচে পাঁচ বা তার বেশি গোলে জয়ের ইতিহাস গড়েছে মিকেল আর্তেতার দল।

এ নিয়ে টানা সাত ম্যাচে মোট ৩১ গোল করল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে যা কিনা নতুন এক রেকর্ড।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ৯০ মিনিটে শেফিল্ডের মাঠে ২২টি বেশি শট নেয় আর্সেনাল। প্রথমার্ধেই তারা এগিয়ে গিয়েছিল ৫-০ গোলে।

মার্টিন ওডেগার্ড ম্যাচের ৫ মিনিটে দলকে এগিয়ে দেন। এরপর আর পেছনে ফিরে দেখতে হয়নি আর্সেনালকে। জ্যাডেন বোগলের আত্মঘাতী গোলে ২-০ হয়, ১৫ মিনিটের মধ্যে ৩-০ করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি।

বিরতির আগে গোল করেন কাই হাভার্টজ এবং ডেক্লান রাইসও। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন বেন হোয়াইট, যেটি ছিল আর্সেনালের ইতিহাসের ১০ হাজারতম গোল।

এই জয়ে শীর্ষে লিভারপুলের বেশ কাছে চলে এসেছে আর্সেনাল। ২৭ ম্যাচে এখন ৬১ পয়েন্ট গানারদের। সমান ম্যাচে লিভারপুলের ৬৩ আর ম্যান সিটির পয়েন্ট ৬২।


```