Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

কোয়ারেন্টাইনে অনুষ্কা, স্ত্রীকে দেখার জন্য হোটেলের নিচে আকুতি বিরাটের

দ্য ওয়াল ব্যুরো: মরুশহরে আইপিএলের দ্বিতীয় পর্বে স্বামী বিরাট কোহলির (Virat Kohli) পাশে ছিলেন না অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সেই কারণে একটা উচাটন রয়েছে ভারত অধিনায়কের। অনুষ্কা কোহলির ভাল বন্ধুও বটে, দুঃসময়ে পাশে থেকে মনের জোর বাড়ানোর কাজ

কোয়ারেন্টাইনে অনুষ্কা, স্ত্রীকে দেখার জন্য হোটেলের নিচে আকুতি বিরাটের

শেষ আপডেট: 17 October 2021 16:44

দ্য ওয়াল ব্যুরো: মরুশহরে আইপিএলের দ্বিতীয় পর্বে স্বামী বিরাট কোহলির (Virat Kohli) পাশে ছিলেন না অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সেই কারণে একটা উচাটন রয়েছে ভারত অধিনায়কের। অনুষ্কা কোহলির ভাল বন্ধুও বটে, দুঃসময়ে পাশে থেকে মনের জোর বাড়ানোর কাজটি করে থাকেন। তাই অনুষ্কাকে খুব মিস করেন কোহলি। যেখানে বিরাট কোহলি বারবার বায়ো বাবলে থাকার বিরোধিতা করে এসেছেন। যিনি সম্প্রতি একটি ছবি পোস্ট করেছিলেন, তাতে দেখা গিয়েছিল, চেয়ারে তিনি বাঁধা, এটা বোঝাতেই বায়ো বাবলে থাকাটাও এইরকমই! আরও পড়ুন: দামামা বাজল বিশ্বকাপের, ভারত কবে, কোথায়, কাদের বিরুদ্ধে নামছে দেখে নিন সেই পরিস্থিতি স্ত্রী অনুষ্কা কিছু বলেননি, তিনিও মঞ্চ পেয়ে গিয়েছেন। টোয়েন্টি ২০ বিশ্বকাপের সময় পাশে থাকতে তিনি দুবাইয়ের হোটেলে চলে এসেছেন। কারণ এটাই টি ২০ অধিনায়ক হিসেবে কোহলির শেষ টুর্নামেন্ট। রবিবার অনুষ্কা নিজের কোয়ারেন্টাইনে থাকার ছবি দিয়ে একটি ক্যাপশন লিখেছেন, সেটি অনেকটা প্রেমের গল্পের মতোই! শুধু তাই নয়, তাঁকে দেখার জন্য বিরাট হোটেলের নিচ থেকে হাত নেড়ে চলেছেন, সেই ছবিও অনুষ্কা দিয়ে দিয়েছেন। তাঁরা একে অপরের সঙ্গে কী ভাবে সাক্ষাৎ করছে তার ছবিই পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। যেখানে দেখা যাচ্ছে বিরাট বারান্দা দিয়ে অনুষ্কাকে দেখছেন বা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। অন্য আর একটি ছবিতে দেখা যাচ্ছে অনুষ্কার দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘরের নিচে দাঁড়িয়ে বিরাট কোহলি কিছু একটা বলছেন। https://twitter.com/ViratGang/status/1449406965998702592 অনুষ্কার ক্যামেরায় বিরাটের এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘‘এই দুটি ক্যাপশনের মধ্যে বেছে নিতে পারিনি - কোয়ারেন্টাইন হৃদয়কে ভালবাসে এবং বায়ো বাবল জীবনের সময়কে ভালবাসে ওহ, আপনি কথাটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন!’’ অনুষ্কার এই ছবি সোশ্যাল সাইটে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। প্রেমের বন্ধন কী জিনিস, ছবিতে তাঁর প্রমাণ মিলেছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'    

```