Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আজব কাণ্ড, এক ওভারে চার উইকেট, তবু হ্যাটট্রিক পেলেন না নিউ গিনির পেসার

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে অবাক করার মতো কত কাণ্ডই না ঘটে! এবার টোয়েন্টি ২০ বিশ্বকাপের (T20WorldCup) শুরু থেকেই নানা চিত্তাকর্ষক ঘটনা ঘটছে। মঙ্গলবার যেমন স্কটল্যান্ডের (Scotland) বিপক্ষে পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) এক পেসার অনন্য

আজব কাণ্ড, এক ওভারে চার উইকেট, তবু হ্যাটট্রিক পেলেন না নিউ গিনির পেসার

শেষ আপডেট: 19 October 2021 13:45

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে অবাক করার মতো কত কাণ্ডই না ঘটে! এবার টোয়েন্টি ২০ বিশ্বকাপের (T20WorldCup) শুরু থেকেই নানা চিত্তাকর্ষক ঘটনা ঘটছে। মঙ্গলবার যেমন স্কটল্যান্ডের (Scotland) বিপক্ষে পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) এক পেসার অনন্য কীর্তি গড়েছেন। ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মঙ্গলবার স্কটল্যান্ডের মুখোমুখি হয় পাপুয়া নিউ গিনিr। সেই ম্যাচেই প্রথম ইনিংসের শেষ ওভারে দেখা যায় এমন ছবি। আরও পড়ুন: মহিলা দলের জার্সি পরে টোয়েন্টি ২০ বিশ্বকাপে খেলতে নামবে ফিঞ্চের অস্ট্রেলিয়া! শেষ ওভারে বোলিং করছিলেন কাবুয়া মোরেয়া। ওভারের দ্বিতীয় বলে তিনি আউট করেন ক্রিস গ্রিভসকে। তৃতীয় বলে ছক্কা মারেন মাইকেল লিস্ক। চতুর্থ বলে তিনি রান-আউট হন। পঞ্চম বলে মোরেয়া তুলে নেন জোস ডেভির উইকেট। শেষ বলে বোল্ড হন মার্ক ওয়াট। সুতরাং, ইনিংসের শেষ তিনটি বলে পরপর তিনটি উইকেট পড়েনি, সেই কারণে হ্যাটট্রিক হয়নি এই অখ্যাত পেসারের। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্কটল্যান্ড। শুরুতেই একজোড়া উইকেট হারানোর ধাক্কা সামলে তারা বড়সড় ইনিংসের দিকে এগিয়ে যায়। তবে শেষ ওভারে চারজন স্কটিশ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। মোরেয়া শেষ ওভারে তিনটি উইকেট নেওয়া ছাড়াও শুরুতেই বোল্ড করেন স্কটল্যান্ড অধিনায়ক কোয়েৎজারকে। তিনি ম্যাচে ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ৯ উইকেটে ১৬৫ রান তোলে। রিচি বেরিংটন করেন ৭০ রান। টোয়েন্টি ২০ বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক-সহ চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন আয়ারল্যান্ডের ক্যাম্পহার। ঠিক পরের দিনই পরপর তিন উইকেট-সহ এক ওভারে চারজন ব্যাটসম্যানকে আউট হতে দেখা গেল বিশ্বকাপে। তবুও হ্যাটট্রিকের মতো বিরল কীর্তি স্পর্শ করতে পারলেন না নিউ গিনির পেসার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```