Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

IPL 2025: ‘আমি বরাবর আত্মবিশ্বাসী’, ব্যক্তিগত বিপর্যয় সামলে দুরন্ত কামব্যাক চাহালের

সকলে ভেবেছিলেন, এবারের মরশুমে নতুন অবতারে দেখা দেবেন চাহাল। কিন্তু কার্যক্ষেত্রে ঠিক তার উলটো হয়। মোটেও চেনা মেজাজে ধরা দেননি যুজবেন্দ্র চাহাল।

IPL 2025: ‘আমি বরাবর আত্মবিশ্বাসী’, ব্যক্তিগত বিপর্যয় সামলে দুরন্ত কামব্যাক চাহালের

যুজবেন্দ্র চাহাল

শেষ আপডেট: 16 April 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএল শুরুর আগেও হঠাৎ করে চর্চায় চলে এসেছিলেন যুজবেন্দ্র চাহাল। কারণ অবশ্য ক্রিকেটের কিছু নিয়ে নয়। ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। একদিকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল দেখতে দুবাইয়ের ময়দানে এক অচেনা সুন্দরীকে নিয়ে হাজির হন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার। যাকে ঘিরে জল্পনা, শোরগোল ওঠে। অন্যদিকে স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে ছাড়াছাড়ির ঘটনাকে ঘিরে চর্চা আরও ঘনীভূত হয়।

আইপিএলের দামামা বাজার আগে শোরগোল তুলেছিল চাহালের বিবাহ-বিচ্ছেদ এবং খোরপোশের অঙ্ক। সকলে ভেবেছিলেন, এবারের মরশুমে নতুন অবতারে দেখা দেবেন চাহাল। কিন্তু কার্যক্ষেত্রে ঠিক তার উলটো হয়। মোটেও চেনা মেজাজে ধরা দেননি যুজবেন্দ্র চাহাল। উইকেট পাচ্ছিলেন না, রানও বিলোচ্ছিলেন বিস্তর। পাঞ্জাব কিংসের ব্যাটাররা ফর্মে ছিলেন এবং দল জিতছিল বলে চাহালের সার্বিক ব্যর্থতা এতদিন অন্তরালে থাকে।

গতকাল ছিল নিজেকে প্রমাণ করার মঞ্চ। এই প্রথম ব্যাটিং ইউনিট ব্যর্থ। মাত্র ১১১ রানেই গুটিয়ে যান শ্রেয়স আইয়াররা। ফলে কালও যদি নিজের জাত চেনাতে না পারতেন, তাহলে হয়তো প্রথমবারের জন্য আতশকাচের তলায় চলে আসত চাহালের পারফরম্যান্স।

সেই আশঙ্কা শুধু সমূলে উপড়ে ফেলাই নয়, নতুন করে আইপিএলের মঞ্চে যেন আবিভূর্ত হলেন যুজবেন্দ্র চাহাল। টি-২০-র ব্যাটসম্যান অধ্যুষিত রণাঙ্গনে পরাক্রমী যোদ্ধা হিসেবে দেখা দিলেন। গতকালের মযাচে পিচ পাটা ছিল না। বাইশ গজ থেকে তিনি সাহায্য পান, এটা সত্যি। কিন্তু তাই বলে ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেওয়ার পুরো কারণ ঘূর্ণি পিচের উপর ঠেলা যায় না। পার্টনারশিপ ভেঙেছেন, রান আটকেছেন। ধাপে ধাপে কেকেআরের ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন চাহাল।

যদিও এই পারফরম্যান্সকে একক কৃতিত্ব নয়, দলের সাফল্য হিসেবে দেখতে চান তিনি। বলেছেন, ‘এটা দলগত প্রয়াস ছিল। আমরা ইতিবাচক থাকতে চাইছিলাম। পাওয়ারপ্লে-তে ২-৩টি উইকেট তুলে নিই। তা ছাড়া পিচও সহজ ছিল না। উইকেটে ঘূর্ণি ছিল। আমার প্রথম বল বাঁক খায়। যেটা দেখে শ্রেয়স স্লিপ রাখার সিদ্ধান্ত নেয়।‘ এরপরই তিনি জুড়ে দেন, ‘আমি বরাবর আত্মবিশ্বাসী।  সবসময় ভেবে যাই, কীভাবে ব্যাটসম্যানদের আউট করা যেতে পারে। আজ যেমন বলে বেশ কিছুটা গতি পরিবর্তন ঘটাই, যাতে ব্যাটসম্যানকে শট মারতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়।‘


```