Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আজ হনুমান জয়ন্তী! কীভাবে সংসারের সঙ্কটমোচন হবে বজরঙ্গবলীর কৃপায়, কখন পড়বেন হনুমান চালিশা

হনুমান জয়ন্তীতে কী কী নিয়ম মেনে চললে সংসারে শান্তি বিরাজ করবে?

আজ হনুমান জয়ন্তী! কীভাবে সংসারের সঙ্কটমোচন হবে বজরঙ্গবলীর কৃপায়, কখন পড়বেন হনুমান চালিশা

হনুমান জয়ন্তী

শেষ আপডেট: 23 April 2024 13:11

দ্য ওয়াল ব্যুরো: মনস্কামনা পূরণ ও সঙ্কটমোচনের জন্য ভক্তরা মঙ্গলবারেই হনুমানের পুজো করে থাকেন। এবারে সেই মঙ্গলবারেই পড়েছে হনুমান জয়ন্তীর তিথি। এই তিথির মাহাত্ম্য ভক্তদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই তিথিতে কিছু নিয়ম মেনে চললে জীবন থেকে দূর হবে সমস্ত সঙ্কট এবং পরিবারেও শান্তি বজায় থাকবে। 

বজরঙ্গবলীর আরেক নাম সঙ্কটমোচন। শ্রীরামের একনিষ্ঠ এই ভক্ত তাঁর প্রভুরও সঙ্কটমোচনে সহায় হয়েছিলেন। ভগবান বিষ্ণুর থেকে তিনি পেয়েছিলেন অমরত্বের বর। তাই হিন্দুধর্ম অনুযায়ী তিনি অষ্ট চিরঞ্জীবীর মধ্যে অন্যতম। প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী। রামনবমীর ঠিক ছয়দিন পরেই এই পুণ্যদিনটি পালন করা হয়। এই দিন নিয়ম মেনে মহাবীর হনুমানের পুজো করলে পাওয়া যায় বজরঙ্গবলীর আশীর্বাদ। আবার কিছু অনিয়মে তিনি অসন্তুষ্টও হন। তখন ভক্তের উপর নেমে আসে চরম বিপদ। সংসার ও নিজের জীবনের সঙ্কটমোচন করতে হনুমান জয়ন্তীতে কী কী করবেন জেনে নিন। 

হনুমান জয়ন্তী তিথির সময়

২৩ এপ্রিল, মঙ্গলবার ভোর ৩টে ২৫ মিনিট থেকে শুরু হয়েছে পূর্ণিমা তিথি। মঙ্গলবার সারা দিন জুড়ে পূর্ণিমা থাকবে। এই তিথি শেষ হবে ২৪ এপ্রিল, বুধবার ভোর ৫টা ১৮ মিনিটে। 

হনুমান জয়ন্তীতে কোন কোন কাজ শুভ?

  • এই তিথিতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হনুমানজীর পট বা মূর্তির সামনে আটার প্রদীপ জ্বালান। আটার প্রদীপে তেলের বদলে ঘি ব্যবহার করুন। এই দিনে আটার প্রদীপ জ্বালানো শুভ। এতে ভক্তের সমস্ত ঋণ থেকে মুক্তি মেলে।
  • পবনপুত্র হনুমানের খুবই পছন্দের জিনিস হল সিঁদুর। তিনি তাঁর প্রভু শ্রীরামের মঙ্গলকামনায় সারা শরীরে সিঁদুর মাখতেন। তাই অবশ্যই হনুমান জয়ন্তীর তিথিতে মহাবীরকে সিঁদুর অর্পণ করুন। সিঁদুরের সাথে হনুমানজীর পছন্দের জুঁইফুল কিংবা জুঁইফুলের তেলও নিবেদন করতে পারেন।
  • লাল বা কমলা রঙ প্রিয় হনুমানজির। তাই অবশ্যই এই দুইয়ের মধ্যে যে কোনও রঙের পোশাক পরে পুজোয় বসবেন এবং হনুমান চালিশা পাঠ করবেন। এছাড়াও জীবনের সমস্ত সংকট থেকে মুক্তি পেতে হনুমানজিকে লাল রঙের চেলি নিবেদন করুন।
  • বোঁদে ও বেসনের লাড্ডু বজরঙ্গবলীর খুব প্রিয়। তাই ভোগে বিভিন্ন মরশুমি ফল ও মিষ্টান্নের পাশাপাশি বোঁদে ও বেসনের লাড্ডু দিতে ভুলবেন না। ভোগের শেষে এক খিলি পানও দেবেন। এতে তিনি প্রসন্ন হবেন।
  • একটি থালায় গোলাপ ফুল বা জবা ফুলের মালা, কেওড়ার আতর এবং একটি কমলা রঙের ধ্বজা রেখে সেটিকে মহাবীরের চরণে নিবেদন করুন। মনস্কামনা পূরণ হবে।
  • শ্রীরামের সবথেকে বড় ভক্ত ও অনুগামী হলেন মহাবীর বজরঙ্গবলী। তাই তাঁর পুজো শ্রীরামের নাম ছাড়া সম্পূর্ণ হওয়া অসম্ভব। একটি অশ্বত্থ গাছের পাতায় সিঁদুর ও চামেলির তেল দিয়ে রাম নাম লিখে নিবেদন করুন। শুভ সময় আপনার সংসারে সবসময়ের জন্য বিরাজ করবে। 

কোন কোন কাজ অশুভ?

  • এই তিথিতে হনুমানজির পুজো করলে উপবাস রেখে করতে হবে। আর যদি উপোস না রাখতে পারেন তাহলে নুন ছাড়া খাবার খাবেন।
  • এই পুজোয় কখনোই সাদা বা কালো রঙ ব্যবহার করবেন না।
  • আজকের তিথিতে মনে হিংসা, রাগ, দ্বেষ রাখবেন না। মনের মধ্যে এই রিপুর কুপ্রভাব থাকলে ফলাফল বিরূপ হবে।

```