Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ইজরায়েল-হামাস যুদ্ধের 'দুর্গাবাহিনী'কে চেনেন? সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন এঁরা

ইজরায়েল-হামাস যুদ্ধের 'দুর্গাবাহিনী'কে চেনেন? সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন এঁরা

শেষ আপডেট: 12 October 2023 21:36

দ্য ওয়াল ব্যুরো: হামাসের শনিবারের হামলার প্রত্যুত্তরে রবিবার থেকেই প্রতি আক্রমণে নেমেছে ইজরায়েল। ইতিমধ্যেই গাজাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করেছে তারা। বন্ধ খাবার-জল;বিদ্যুৎ-গ্যাস সরবরাহ। ওষুধ নেই, অক্সিজেন, ইনকিউবেটরের অভাবে মারা যাচ্ছে সদ্যোজাত শিশু থেকে বৃদ্ধ। হাসপাতাল গুলি কার্যত বধ্যভূমিতে পরিণত হয়েছে। সেই কোণঠাসা হয়ে পড়া গাজার উপর হামলা চালাচ্ছে ইজরায়েলের বোমারু বিমান, সাঁজোয়া গাড়ি। 

হামাস গোষ্ঠী তথা গাজা ভূখণ্ডের উপর ইজরায়েলের এই হামলায় পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বেশ কয়েকজন মহিলা। তাঁদের মধ্যে যেমন রয়েছেন সেনাকর্মীরা, তেমনই রয়েছেন সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মহিলারা। হামাস-ধ্বংস অভিযানে ইজরায়েলের এই দুর্গাবাহিনীর ভূমিকা কারও চেয়ে কোনও অংশে কম নয়। 


```