.jpg)
বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ
শেষ আপডেট: 23 December 2024 19:18
দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করার পর ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গুকেশ ডোম্মারাজু। এই সাফল্যের পিছনে তাঁর কতটা পরিশ্রম রয়েছে, তা কারোরই অজানা নয়। বিশেষ করে তাঁর মা পদ্মা কুমারী এবং বাবা রজনীকান্তের অবদান অনস্বীকার্য।
সম্প্রতি গুকেশের মা একটি ইন্টারভিউয়ে জানিয়েছেন, ক্লাস ফাইভের পর আর পড়াশোনা করেননি গুকেশ। দাবা খেলাতেই তিনি যাবতীয় মনোনিবেশ করতে চেয়েছিলেন। এই সিদ্ধান্তটা গুকেশের কাছে অবশ্য খুব একটা সহজ ছিল না। কারণ, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হলে অনেকেই তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতেন।