Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ফোনের ওপারে ছেলে, গলা শুনেই কেঁদে ফেললেন মা! তারপর...

বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করলেও গুকেশ প্রতিদ্বন্দ্বী ডিং লিরেনকে একেবারেই ছোট করলেন না।

ফোনের ওপারে ছেলে, গলা শুনেই কেঁদে ফেললেন মা! তারপর...

মায়ের সঙ্গে ডি গুকেশ

শেষ আপডেট: 12 December 2024 22:30

দ্য ওয়াল ব্যুরো : বয়স মাত্র ১৮ বছর। ইতিমধ্যেই দাবা খেলায় রচনা করলেন ইতিহাস। ডি গুকেশের নাম ইতিমধ্যেই দেশজুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতের এই সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ইতিমধ্যেই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছে।

বিশ্বজয় করার পরই মা'কে ফোন করলেন ডি গুকেশ। মা-ছেলের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। গুকেশ জানিয়েছেন যে ফোনের ওপারে ছেলের গলা শুনেই কেঁদে ফেলেন ডক্টর পদ্মা। ভারতের এই তরুণ দাবাড়ু জানান, এই সাফল্যের পিছনে তাঁর বাবা-মায়ের অবদান অনস্বীকার্য।

গুকেশ বললেন, 'আমি ঈশ্বরে বিশ্বাস করি। বেশ কয়েকবার ঈশ্বর আমাকে রক্ষাও করেছেন। তবে বিশ্ব চ্যাম্পিয়শিপ জয়ের এই স্বপ্ন আমার থেকেও অনেকটা বেশি ছিল বাবা-মায়ের কাছে।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'গত বছর আমি ক্যান্ডিডেটসের যোগ্যতা অর্জন করতে পারিনি। কিন্তু, তারপরও ঈশ্বর আমাকে এই সুযোগটা দিয়েছেন। আমার মা আগেই বলেছিলেন, দাবা খেলাটা উপভোগ করো। একদিন না একদিন তুমি নিজের স্বপ্ন অবশ্যই পূরণ করবে।'

বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করলেও গুকেশ প্রতিদ্বন্দ্বী ডিং লিরেনকে একেবারেই ছোট করলেন না। তিনি বললেন, 'ডিং লিরেন কে, সেটা আমাকে আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। সেকথা সকলেই জানেন। গত কয়েকবছর ধরেই ও বিশ্বের সেরা দাবাড়ুদের তালিকায় নাম লিখিয়েছে। আমার চোখে তো ওই আসল চ্যাম্পিয়ন। সত্যিকারের যোদ্ধার মতো লড়াই করেছে। ডিং এবং ওর দলের জন্য আমার কিছুটা কষ্টই হচ্ছে। আমি নিজের প্রতিদ্বন্দ্বীকে ধন্য়বাদ জানাতে চাই।'


```